ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি)--- প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত বিশাল ব্যাধানে হেরেছে বাংলাদেশ। সোমবার যুব এশিয়া কাপ হকিতে তারা ৮-২ গোলে হেরেছে পাকিস্তানের কাছে।
হায়দারাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায়। ম্যাচের দুই মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আসাদুজ্জামান চন্দন। ২২ মিনিটে পাকিস্তানের কাশিফ সেই গোল শোধ করে দেওয়ার মিনিট দুয়েক পরে ইকাবাল নাদির আবার এগিয়ে নেন বাংলাদেশ দলকে। দুর্দান্ত খেলে এই লিড নিয়ে তারা প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে পাকিস্তানের সামনে আর দাঁড়াতেই পারেনি।
দ্বিতীয়ার্ধে দুর্বার হয়ে ওঠে পাকিস্তান। টানা ৭ গোল করে তারা বাংলাদেশকে ৮-২ গোলের বড় ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.
bdnews24