২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিদানই সর্বকালের সেরা ফুটবলার!

'সর্বকালের সেরা ফুটবলার কে?'--- প্রশ্নটা উচ্চারিত হলেই বিভক্ত হয়ে পড়ে ফুটবল দুনিয়া। পেলে আর ম্যারাডোনা ভক্তদের তর্ক-বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অথচ ডেভিড বেকহাম সর্বকালের সেরা ফুটবলারের আসনে পেলে বা ম্যারাডোনাকে বসাতে রাজি নন। তার মতে সেই সম্মান প্রাপ্য জিনেদিন জিদানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

মাদ্রিদ, ১৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সর্বকালের সেরা ফুটবলার কে?'--- প্রশ্নটা উচ্চারিত হলেই বিভক্ত হয়ে পড়ে ফুটবল দুনিয়া। পেলে আর ম্যারাডোনা ভক্তদের তর্ক-বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অথচ ডেভিড বেকহাম সর্বকালের সেরা ফুটবলারের আসনে পেলে বা ম্যারাডোনাকে বসাতে রাজি নন। তার মতে সেই সম্মান প্রাপ্য জিনেদিন জিদানের। জিদানের সঙ্গে রিয়াল মাদ্রিদে তিন বছর কাটিয়েছিলেন বেকহাম। সে সময়টায় 'জিজু'কে খুব কাছ থেকে দেখেছেন তিনি। স্পেনের ক্রীড়াদৈনিক 'মার্কা'কে দেয়া এক সাক্ষাতকারে ফ্রান্সের '৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক সম্পর্কে তার অভিমত, "তিন বছর (২০০৩ থেকে '০৬) জিদানের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেয়া আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমার মতে সে-ই সর্বকালের সেরা খেলোয়াড়।" ইংল্যান্ডের পক্ষে ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ বেকহাম বার্সেলোনার প্লেমেকার জাভি এবং রিয়ালে তার আরেক সাবেক সতীর্থ ইকার ক্যাসিয়াসেরও দারুণ ভক্ত। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বিশ্বাস স্পেনের ইউরো ২০০৮ জয়ের অন্যতম রূপকার ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত জাভিই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। এবং এখন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে খেলা বেকহামের মতে ক্রিস্টিয়ানো রোনালদো নন, ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ক্যাসিয়াসের এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়া উচিৎ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.