ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হচ্ছে এক্সিম ব্যাংক ১৯-তম জাতীয় মহিলা হ্যান্ডবল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং টাঙ্গাইল জেলা।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১১টি দল। চারটি গ্র"পে ভাগ হয়ে তারা প্রাথমিক পর্ব খেলার পর চার গ্র"প চ্যাম্পিয়ন খেলবে সেমিফাইনালে। বুধবার হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা।
সোমবার বিকেল ৩টায় জাতীয় মহিলা হ্যান্ডবলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল আব্দুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল ফজল বুলবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩০ঘ.
bdnews24