ভিয়েনা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা -- বড় আসরে কোয়ার্টার ফাইনালে গেলেই শেষ হয়ে যায় সমস্ত জারিজুরি। বৃহস্পতিবার ইউরো ২০০৮-এর দ্বিতীয় সেমিফাইনালে সেই দুর্নাম ঘুচিয়েছে স্পেন। রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে তারা। একতরফা এ ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে জাভি হারনান্দেজ, ৭৩ মিনিটে ড্যানিয়েল গুইজা আর ৮২ মিনিটে ড্যানিয়েল সিলভার করা গোলগুলোর কোনো জবাবই খুঁজে পায়নি রাশিয়া। ২৯ জুন, রোববারের ফাইনালে টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে আসা একমাত্র দল স্পেন মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির।
এ ম্যাচে সবার নজরই ছিল আন্দ্রেই আরশাভিনের দিকে। কিন্তু গ্র"প পর্বে সুইডেন আর কোয়ার্টারফাইনালে নেদারল্যান্ডসকে ছিন্নভিন্ন করে সাড়া জাগানো এই রুশ প্লেমেকারকে এবার আর খুঁজেই পাওয়া গেল না। পরিণামে যা হওয়ার তাই হয়েছে। রাশিয়া ফিরে গেছে সেই ছন্নছাড়া রূপে। গ্র"প পর্বে যেভাবে ৪-১ গোলে জিতেছিল ঠিক সেভাবে ফাইনালের টিকিট কাটার লড়াইয়েও রাশিয়াকে উড়িয়ে দিয়েছে স্পেন।
আরশাভিনের নিষ্ক্রিয়তার কারণে প্রথমার্ধে মাঝমাঠে রাশিয়ার কোনো নিয়ন্ত্রনই ছিল না। গোলের সুযোগ সৃষ্টি বা আক্রমনে স্পেনই ছিল এগিয়ে। ব্যস, ওই পর্যন্তই। ফার্নান্দো তরেস, ডেভিড ভিয়ারা কোনো গোল পাননি। নিকোলাই পাভলিউচেঙ্কো বা রাশিয়ার কোনো খেলোয়াড়ও পাননি সাফল্যের দেখা। পরিণামে প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্যভাবে।
প্রথমার্ধে একটা ফ্রি কিক নেয়ার পর ইনজুরিতে পড়ায় মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ভিয়া। কিন্তু তার অনুপস্থিতিতেও গোলের জন্য বেশিণ অপোয় থাকতে হয়নি স্পেনকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মাথায় ইনিয়েস্তার ক্রসে ছুটে এসে পা ছুঁইয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন জাবি। তারপরও চলতে থাকে স্প্যানিশ আক্রমন। ফাঁকফোকড়ে রাশিয়া যে ছিটেফোঁটা সুযোগ তৈরি করেনি, তা নয়। তবে সেসবকে অনেকটাই অর্থহীন করে দেন ড্যানিয়েল গুইজা আর ডেভিড সিলভা। মাত্র ৪ মিনিট আগে তরেসের জায়গায় খেলতে নামা গুইজা সেস্ক ফেব্রেগাসের অসাধারণ এক পাস বুক দিয়ে নামিয়ে রুশ গোলরক ইগর আফিনকভের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ৯ মিনিট পর তৃতীয় গোলও পেয়ে যায় স্পেন। এবার ইনিয়েস্তার কাছ থেকে বাঁ প্রান্তে ফাঁকায় দাঁড়ানো ফেব্রেগাস পাস পেয়ে বল বাড়ান ডেভিড সিলভার, চোখের পলকে বল জালে জড়িয়ে ফাইনালে ওঠা নিশ্চিত করতে কোনো ভুল হয়নি তার।
ফাইনালের আগে একটা দুঃসংবাদ আছে স্পেনের। সেমিফাইনালে ফ্রি কিক নিতে গিয়ে পেশীতে টান পড়ায় সেই ম্যাচে থাকছেন না ডেভিড ভিয়া। খবরটি নিশ্চিত করেছে খোদ স্প্যানিশ কোচ লুইস আরাগোনেস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/০৩১৩ ঘ.
bdnews24