ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----শেষ ম্যাচে আবাহনী ১-০ গোলে হারিয়েছে পাকিস্তান ওয়াপদার বিপক্ষে। গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে যাওয়া আবাহনী আগের দুই ম্যাচে হেরেছিল নেপাল পুলিশ এবং তাজিকিস্তানের রেগার তেদাজ।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে এমপিপিজে স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি প্রেসিডেন্টস কাপের "এ" গ্র"পের এই ম্যাচে ৭০ মিনিটে আবাহনীর পক্ষে গোলটি করেছেন জাহিদ হাসান এমিলি। তবে এই স্ট্রাইকারের আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। আরেক স্ট্রাইকার ঘানাইয়ান ইব্রাহীমও সুযোগ নষ্ট করায় প্রথমার্ধ ছিল গোলশূন্য।
তারপর দ্বিতীয়ার্ধে গোল হয়েছে বলেই ৩ পয়েন্ট নিয়ে মান রক্ষা হয়েছে আবাহনীর। এর আগে রেগার তেদাজের কাছে ৪-০ গোলে এবং নেপাল পুলিশের কাছে ২-১ গোলে হারের মধ্য দিয়েই উবে গেছে হলুদ-আকাশীদের গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। "এ" গ্র"প থেকে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে উঠেছে তাজিকিস্তানের রেগার তেদাজ। এবং তিন গ্র"পের সেরা রানার্স আপ দল হিসেবে মূলপর্বে উঠেছে নেপাল পুলিশ। অন্য দুই গ্র"প থেকে দুই দল মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে আগেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২৩২৫ঘ.
bdnews24