বাসেল, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা তিন ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেয়া তুরস্ক এবার আর পেরে ওঠেনি জার্মানির সঙ্গে। বুধবার ইউরো ২০০৮এর প্রথম সেমিফাইনালে ফিলিপ ল্যামের অন্তিম সময়ের ল্যভেদে তুরস্ককে ৩-২ গোলে হারিয়েছে জার্মানি। ইউরোর সফলতম দলকে ফাইনালে নেয়ার পথে অন্য গোল দুটো করেছেন বাস্তিয়ান শোয়েইনস্টাইগার ও মিরোস্লাভ কোসা। তুরস্কের দুই গোলদাতা উগুর বোরাল ও সেমিহ সেন্তুর্ক।
তুরস্ক অবশ্য দুর্ভাগা। পুরো প্রথমার্ধ জার্মান ডিফেন্সের ওপরে আক্রমণের বন্যা বইয়ে দিয়ে, অজস্র সুযোগ পেয়েও প্রথম ৪৫ মিনিটে একটার বেশি গোলের দেখা তারা পায়নি। ম্যাচের প্রথম আক্রমণটাই ছিল তাদের। পঞ্চম মিনিটে বাঁ দিক থেকে গোখান জান দারুণ এক ক্রস বাড়ালেও জার্মানির পোস্টের সামনে কেউ না থাকায় তুর্কিরা গোলের দেখা পায়নি। দু মিনিট পর জার্মান ডিফেন্সের ভুলে হামিত আলটিনটপ গোল করার সুযোগ পেলেও সে যাত্রা দলকে রা করেন গোলরক জেন্স লেম্যান। ৮ মিনিট পর আবার তুরস্কের সামনে গোলের সুযোগ। কিন্তু কাজিম কাজিমের শট লেম্যানকে ফাঁকি দিলেও মাঠে ফিরে আসে ক্রসবারে লেগে। ফিরতি বলে সেন্তুর্কের শট চলে যায় সাইড বার ঘেঁষে।
এই সব হতাশা কাটিয়ে ২২ মিনিটের সময় গোলোৎসবে মেতে ওঠে ফাতিহ তেরিমের দল। ডান দিক থেকে আসা ক্রসে দারুণ এক ভলি করেছিলেন কাজিম। এবারো তার প্রচেষ্টা বাধা পায় ক্রসবারে। কিন্তু ফিরতি বলে বোরালের শট ঠেকাতে পারেননি লেম্যান (১-০)। তবে এগিয়ে থাকার আনন্দ বেশিণ উপভোগ করতে পারেনি তুর্কিরা। ৪ মিনিট পরই বাঁ দিক থেকে আসা লুকাস পোডলস্কির ক্রস দারুণ চাতুর্যের সঙ্গে ফিক করে ম্যাচে সমতা নিয়ে আসেন কোয়ার্টার ফাইনালে জার্মানির জয়ের নায়ক শোয়েইনস্টাইগার (১-১)।
৩৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে পোডলস্কির বাঁ পায়ের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে না গেলে এগিয়ে যেতে পারতো জার্মানরা। তার আগেই অবশ্য আলটিনটপের দারুণ এক ফ্রিকিক কর্নারের বিনিময়ে রা করে তুর্কিদের হতাশ করেন লেম্যান। ৩৮ মিনিটে বোরালের নেয়া ফ্রিকিক ফিস্ট করে আবারো জার্মানির ত্রাতা হিসাবে আবির্ভূত হন তিনি। তিন মিনিট পর আবার তুরস্কের জন্য হতাশা। এবার সাবরি সারিওগ্লুর জোরালো শট চলে যায় ক্রস বার ঘেঁষে। তাই প্রথমার্ধও শেষ হয় ১-১ গোলে।
বিরতির পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটের সময় দুর্ভাগ্য হানা দেয় জার্মান শিবিরে। বক্সের ঠিক ওপরে ফিলিপ ল্যামকে সারিওগ্লু ফেলে দিলেও জার্মানদের সমস্বরে আবেদনে কর্ণপাত করেননি রেফারি, পেনাল্টি বা ফ্রিকিক কিছুই দেননি তিনি। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে সেটা ছিল ফাউল। ৪ মিনিট পর থমাস হিটসপার্গারের বাঁ পায়ের জোরালো শট ক্রস বারের ওপর দিয়ে চলে গেলে আবারো হতাশায় পুড়তে হয় জার্মানদের। ৬৭ মিনিটে ল্যামকে বোকা বানিয়ে সারিওগ্লু দারুণ এক ক্রস করলেও কেউ না থাকায় ল্যভেদ করতে পারেনি তুরস্ক।
জার্মানির মতো প্রায় একই অভিজ্ঞতা হয়েছে তুরস্কের, ৭০ মিনিটের সময়। বক্সের মধ্যে কাজিমের জার্সি ধরে ফেলে দেয়া হলেও রেফারি কোনো ফাউল দেননি। দুই মিনিট পর বোরালের শট সরাসরি চলে যায় লেম্যানের হাতে। পরের মিনিটে হিটসপার্গারের জোরালো শট বেরিয়ে যায় তুরস্কের সাইড বার ঘেঁষে। ৭৮ মিনিটে কোসার হেড ল্যভ্রষ্ট হয়ে আবারো হতাশ করে জার্মানিকে। কিন্তু পরের মিনিটে টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়নদের হতাশ করেননি কোসা। তুর্কি গোলরক রুস্তু রেকবারের মারাত্মক এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে হেড করে দলকে এগিয়ে দেন তিনি (২-১)।
তবে গোলটা ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি জার্মানরা। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসার ধারাবাহিকতা ধরে রেখে ৮৬ মিনিটে সমতা নিয়ে আসে তুর্কিরা। ল্যামকে দারুণ এক ডজে হতভম্ব করে জার্মান বক্সের ঠিক সামনে বল বাড়ান সারিওগ্লু। গায়ের সঙ্গে লেগে থাকা 'মার্কার'কে কিছু বুঝতে না দিয়ে দারুণ এক টোকায় আবারো ম্যাচে সমতা নিয়ে আসেন সেন্তুর্ক (২-২)। কিন্তু তখনো ম্যাচের নাটকীয়তা শেষ হয়ে যায়নি। সবাই যখন অতিরিক্ত সময়ের জন্য মনে, মনে প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই জার্মানির চমক। হিটসপার্গারের সঙ্গে বল দেয়া-নেয়া করে দারুণ এক ভলিতে দলকে আবার এগিয়ে দেন ল্যাম (৩-২)। আর অন্তিম সময়ের এই ল্যভেদই জার্মানিকে পৌঁছে দেয় ফাইনালে।
সাসপেনশনের কারণে প্রথম একাদশের চার জনকে এই ম্যাচে রাখতে পারেননি তুরস্কের কোচ তেরিম। ইনজুরির জন্য দলে রাখা সম্ভব হয়নি তাদের তারকা ফরোয়ার্ড নিহাত কাহভেচিকেও। তাই আইহান আকমান টুর্নামেন্টে প্রথম বারের মতো সুযোগ পান মাঠে নামার। অন্যদিকে জার্মানি পর্তুগালকে ৩-২ গোলে হারানো দলটির ওপরেই আস্থা রাখে সেমিফাইনালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৩১৪ঘ.
bdnews24