২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন থেকে দিউকোভিচের বিদায়

রজার ফেডেরারের চোখে তিনি ছিলেন এবারের উইম্বলডনের অন্যতম বিপজ্জনক খেলোয়াড়। কিন্তু মাত্র দ্বিতীয় রাউন্ডেই সেই 'বিপজ্জনক' নোভাক দিউকোভিচের জন্য শেষ হয়ে গেল উইম্বলডন। বুধবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের তৃতীয় বাছাই দিউকোভিচকে ৬-৪, ৭-৬, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন মারাত সাফিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 06:20 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

লন্ডন, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রজার ফেডেরারের চোখে তিনি ছিলেন এবারের উইম্বলডনের অন্যতম বিপজ্জনক খেলোয়াড়। কিন্তু মাত্র দ্বিতীয় রাউন্ডেই সেই 'বিপজ্জনক' নোভাক দিউকোভিচের জন্য শেষ হয়ে গেল উইম্বলডন। বুধবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের তৃতীয় বাছাই দিউকোভিচকে ৬-৪, ৭-৬, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন মারাত সাফিন। তবে ফেদেরারের জয়যাত্রা রোধ করা সম্ভব হয়নি রবিন সডারলিংয়ের। ডাবল হ্যাটট্রিক শিরোপা স্বপ্ন নিয়ে এবারের উইম্বলডন শুরু করা ফেদেরার ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে অবাছাই সডারলিংকে হারিয়ে পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন পুরুষ বিভাগের দশম বাছাই মার্কোস বাগদাতিসও। পুরুষদের শীর্ষ বাছাই ফেদেরার বেশ সহজে জিতলেও মহিলা বিভাগের শীর্ষ বাছাই আনা ইভানোভিচের জয় এসেছে অনেক লড়াই করে। সদ্য ফ্রেঞ্চ ওপেন জয়ী ও 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' ইভানোভিচ ৬-৭, ৭-৬, ১০-৮ গেমে জিতেছেন নাথালি ডেচির বিপ।ে এছাড়া দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন সাবেক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও চতুর্থ বাছাই সভেৎলানা কুজনেৎসোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০১১ঘ.