বাসেল, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বিস্ময়জাগানো দল নিঃসন্দেহে তুরস্ক। টানা তিন-তিনটি ম্যাচে শেষ মুহূর্তে গোল করে জয় ছিনিয়ে নেয়া দলকে এমন স্বীকৃতি দিতেই হবে। আর যার জাদুস্পর্শে বার বার খাদের কিনারে গিয়েও তুরস্ক আজ ইউরো ২০০৮-এর সেমিফাইনালে তার নাম ফাতিহ তেরিম। স্বদেশে 'সম্রাট' নামে পরিচিত তুর্কি কোচ তেরিমের কাছে নাকি কোনো কিছুই অসম্ভব নয়! এবারের ইউরোর পর কথাটাকে নিশ্চয়ই বাগাড়ম্বর শোনাচ্ছে না!
১৯৫৩ সালের ৪ সেপ্টেম্বর তুরস্কের আদানায় জন্ম নেয়া তেরিমের জীবনের গল্পটাও কম নাটকীয় নয়। ডিফেন্ডার হিসাবে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন ৫১টি, যার মধ্যে ৩৫টিতেই অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন তিনি। '৮৫তে ফুটবল থেকে অবসর নেয়ার পর তার কোচিং ক্যারিয়ারের সূচনা। শুরুটা অবশ্য বলার মতো কিছু নয়। তুরস্কের দুটো অখ্যাত কাবে বছর পাঁচেক কাটানোর পর '৯০তে জাতীয় দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত হন তেরিম। তিন বছর এই পদে থাকার পর '৯৩-তে প্রধান কোচ হিসাবে নিয়োগ পান। তেরিমের অধীনেই দেশের ফুটবল ইতিহাসের প্রথম সাফল্যের দেখা পেয়েছিল তুরস্ক, উঠেছিল ইউরো ৯৬-এর চূড়ান্তপর্বে। যদিও তুর্কিদের প্রথম কোনো বড় টুর্নামেন্টে অংশ নেয়ার অভিজ্ঞতা একটুও সুখকর ছিল না। গ্র"প পর্বের তিনটি ম্যাচেই হেরে গিয়েছিল তারা, গোল করতে পারেনি একটিও।
ইউরো ৯৬ শেষে তেরিম যোগ দিলেন স্বদেশের কাব গ্যালাতাসারাইয়ে। আর সঙ্গে সঙ্গে ভোজবাজির মতো পাল্টে গেল কাবটির পারফরম্যান্স। টানা চার বার তুর্কি লিগের শিরোপা জয়ই নয় শুধু, ২০০০এ তেরিমের কোচিংয়েই ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা কাপের শিরোপা জিতে নেয় গ্যালাতাসারাই। যে সাফল্যের কারণে গ্যালাতাসারাইয়ের ইতিহাসে তেরিমই সফলতম কোচের মর্যাদায় ভূষিত।
উয়েফা কাপের সাফল্যের কারণেই তার প্রতি আকৃষ্ট হয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলানের মতো ইউরোপীয় কাব ফুটবলের পরাশক্তিদের। বরুসিয়া ডর্টমুন্ড, প্যারিস সেন্ট জার্মেই, ভালেন্সিয়া ও এএস রোমাও তাকে দলে টানার কম চেষ্টা করেনি সে সময়। শেষ পর্যন্ত এই কাবগুলো নয়, বিজয়ী হয় ফিওরেন্টিনা। এক বছরের জন্য ইতালিয়ান সিরি 'এ'র কাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তেরিম। এবং তার আক্রমণাত্মক দর্শনের ফুটবলের কারণে বদলে যায় ফিওরেন্টিনার খেলার পদ্ধতি। ইতালিয়া কাপে প্রথম ম্যাচেই এসি মিলানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে তেরিমের ফিওরেন্টিনার পথ চলার শুরু। জুভেন্টাসের সঙ্গে নাটকীয় এক ম্যাচে ৩-৩ গোলে ড্র করার পর মিলানকেই ৪-২ গোলে হারিয়ে তারা পৌঁছে যায় ফাইনালে। সেখানে অবশ্য সাফল্য পায়নি। কাবের মালিক ভিত্তরিও কেচ্চি গোরির সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তেরিমও আর থাকেননি ফিওরেন্টিনায়। লিভারপুল-বার্সেলোনাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি যোগ দেন এসি মিলানে। কিন্তু রাইনাস মিশেলের টোটাল ফুটবলের ধাঁচে দলকে গড়ে তোলার চেষ্টা করলেও তাতে সফল হননি। তাই মাত্র পাঁচ মাস পরেই শেষ হয়ে যায় মিলানের তেরিম-অধ্যায়।
তবে মিলানে ব্যর্থ হলেও ব্যক্তিগত একটা অর্জন ঠিকই ধরা দিয়েছিল তার জীবনে। 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস' বা আইএফএফএইচএস ৮০টি দেশে জরিপ চালিয়ে তাকে নির্বাচিত করে বিশ্বের সেরা আট কোচের এক জন হিসাবে।
২০০২এর মাঝামাঝি তিনি ফিরলেন তার প্রিয় কাব গ্যালাতাসারাইয়ে। কিন্তু এবার আর সাফল্য পাননি। প্রথম বছর বেসিক্টাসের কাছে লিগ শিরোপা হারানোর পর পরের বছরটা বেশ খারাপই কেটেছিল তেরিমের। তুর্কি সুপার লিগে বাজে ফলের কারণে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বেও কোয়ালিফাই করতে পারেনি গ্যালাতাসারাই। তেরিমও আর থাকেননি সেখানে, পদত্যাগ করে বেরিয়ে আসেন তার বহু সাফল্যধন্য কাব থেকে। তখন ইন্টার মিলান ও রোমা আগ্রহ দেখালেও কোচিং থেকে কিছু দিন দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ফিরলেন ২০০৫এর মাঝামাঝি, একেবারে জাতীয় দলের কোচ হিসাবে। আর তারপর থেকেই কোনো জাদুর কাঠির ছোঁয়ায় তুরস্ক একেবারে অন্য এক দল! ইউরো ২০০৮-এর বাছাইপর্বে নিজেদের মাঠে গ্রিসের কাছে হেরে বেশ বিপদে পড়ে গিয়েছিল তুর্কিরা। কিন্তু নরওয়ের রাজধানী অসলোতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সব সংশয় দূর করে দেয় তেরিমের দল, নিশ্চিত করে ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্তপর্বে উত্তরণ।
আর সেজন্যই টুর্নামেন্টের সহ-স্বাগতিক সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়া আজ শুধুই দর্শক! শুরুটা অবশ্য ভালো হয়নি। উদ্বোধনী দিনে পর্তুগালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কাই জেগেছিল তুর্কি শিবিরে। কিন্তু তারপর থেকেই তাদের শেষ মুহূর্তের 'ম্যাজিক'-এর সূচনা, 'ফাইটব্যাক' শব্দটার সার্থক উদাহরণের দৃষ্টান্ত স্থাপন। পিছিয়ে পড়েও সুইসদের সঙ্গে ৯০তম মিনিটের জয়সূচক গোল দিয়ে যার শুরু। গ্র"প পর্বের শেষ ম্যাচে চেকদের সঙ্গে জয়টা তো এক কথায় অবিশ্বাস্য। ৭৫ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থাকা তুর্কিরা শেষ ১৫ মিনিটে তিন গোল করে (যার মধ্যে দুই গোল ছিল শেষ তিন মিনিটে!) ম্যাচটা জিতে নেয়ার পাশাপাশি পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। সেখানেও তাদের বিস্ময়ের জন্ম দেয়া অব্যাহত। ক্রোয়েশিয়ার সঙ্গে অতিরিক্ত সময়ের ২৯ মিনিটে গোল খেয়েও দমে যায়নি তুরস্ক, শেষ বাঁশির মাত্র ২০ সেকেন্ড আগে গোল করে সমতা ফিরিয়ে এনেছে ম্যাচে। এবং হতোদ্যম ক্রোয়াটদের টাইব্রেকারে হারিয়ে চলে গেছে সেমিফাইনালে।
টানা তিন ম্যাচে তুরস্কের এমন অসাধারণ পারফরম্যান্সে ফুটবল-বিশ্বই এখন বিস্মিত। কিন্তু তেরিম নিজে তার দলের ঘুরে দাঁড়ানোর কৃতিত্বে তেমন অবাক নন! কারণ তার জীবন-দর্শনে কখনোই হাল-না-ছাড়ার প্রতিজ্ঞা সুস্পষ্টভাবে উচ্চারিত, "আমি খেলোয়াড়দের আমার দর্শন অনুসরণ করানোর চেষ্টা করি। আমি ওদের বলি ওরা যেন পরাজয় বা গোল খাওয়া নিয়ে সন্ত্রস্ত হয়ে না পড়ে। এবং সেই সঙ্গে কখনোই হাল ছেড়ে না দেয়। আমরা বার বার খাদের কিনার থেকে ম্যাচে ফিরে এসেছি। এতেই প্রমাণিত আমাদের দল কতটা ভালো।"
তেরিমের এই লড়াই করার মানসিকতায় পুরো তুরস্ক দল এখন উজ্জীবিত। ফরোয়ার্ড কাজিম রিচার্ডস সে কথাই জানালেন দৃঢ়ভাবে, "কোচ আমাদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চারিত করেছেন, তিনি সত্যিই অবিশ্বাস্য। তিনি কখনোই আমাদের মাথা নিচু হতে দেন না। আমরা তা করলে তিনি চিৎকার করে আমাদের অনুপ্রাণিত করেন। এমনটা আমি আগে কখনো দেখিনি।"
কাজিম একা নন, তেরিমের লড়াকু মনোভাবে বদলে যাওয়া তুরস্কের খেলা দেখে সবাই বিস্মিত। স্বদেশবাসীর কাছে সম্রাট হিসাবে পরিচিত তেরিমের দল সেমিফাইনালে জার্মানির সঙ্গে হেরে বিদায় নিতেই পারে। কিন্তু টানা তিন ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয় গোলে ম্যাচ জিতে তারা জয় করে নিয়েছে কোটি-কোটি ফুটবল-ভক্তের হৃদয়। এবারের ইউরো থেকে তুর্কিদের সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর সেই প্রাপ্তির নেপথ্যে আছে তেরিমের ুরধার ফুটবল-মস্তিষ্ক, আক্রমণাত্মক ফুটবল-দর্শন, কখনোই হার-না-মানার মানসিকতা।
উইকিপিডিয়ার সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬৪৫ঘ.
bdnews24