ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কাবাডি লিগের সোমবারের ম্যাচ দুটোতে মাতুয়াইল মিলন সংসদ এবং ঢাকা ওয়ান্ডারার্স কাব জিতেছে।
প্রথম ম্যাচে মাতুয়াইল দল ৭টি লোনাসহ ৯২-২৯ পয়েন্টে মানিক নগর উন্নয়ন সমিতিকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ীরা এগিয়ে ছিল ৫১-০৯ পয়েন্টে।
দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ৪টি লোনাসহ ৪৫-২৯ পয়েন্টে হারিয়েছে আলী স্পোর্টিং কাবকে। প্রথমার্ধে ওয়ান্ডারার্স এগিয়ে ছিল ২২-১২ পয়েন্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯২০ঘ.
bdnews24