২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাইরে প্রথম শিরোপা হকি দলের

এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে ওমানকে তারা হারিয়েছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। দেশের বাইরে বাংলাদেশ জাতীয় দলের শিরোপা জয়ের এটাই প্রথম ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে ওমানকে তারা হারিয়েছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। দেশের বাইরে বাংলাদেশ জাতীয় দলের শিরোপা জয়ের এটাই প্রথম ঘটনা। এএইচএফ কাপ মূলত এশিয়া কাপ হকির বাছাইপর্ব। ঢাকায় অনুষ্ঠিত এর গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশই। এবং সেবারো ফাইনালে প্রতিপ ছিল এই ওমানই। এবার তাদের উঁড়িয়ে দেওয়া গেলেও আগেরবার বাংলাদেশকে ৫-৩ গোলে জিততে হয়েছিল টাইব্রেকারে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকিতে বাংলাদেশের সঙ্গে যোগ দেবে এএইচএফ কাপের অন্য তিন সেমিফাইনালিস্টও। আর জাপান, দণি কোরিয়া, ভারত, পাকিস্তান, চীন ও মালয়েশিয়া খেলবে সরাসরি। এএইচএফ কাপের গ্র"প পর্বে স্বাগতিক সিঙ্গাপুরের সঙ্গে ড্র করা ছাড়া আর সব ম্যাচেই জিতেছে বাংলাদেশ। ফাইনালের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে তারা বড় জয় দিয়েই শিরোপা নিশ্চিত করে। ডিফেন্ডার মামুনুর রহমান নয়ন করেছেন দুই গোল। এছাড়া একটা করে গোল করেছেন জাহিদুল ইসলাম রাজন, কৃষ্ণ কুমার, রিমন কুমার ঘোষ এবং শেখ মোহাম্মদ নান্নু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.