২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার শুরু উইম্বলডন, ফেদেরারের সামনে ডাবল হ্যাটট্রিকের হাতছানি

উইলিয়াম র‌্যানশ'র নাম আজকের কোনো টেনিস-ভক্তের কাছে হয়তো পরিচিত নয়। কিন্তু এই র‌্যানশই অনন্য এক কৃতিত্বের অধিকারী। কীর্তিটা অবশ্য বহু আগের। আঠার শ' আশির দশকে উইম্বলডনে তার টানা ছয় বার শিরোপা জয়ের কৃতিত্বে এত দিন কেউ ভাগ বসাতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

লন্ডন, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইলিয়াম র‌্যানশ'র নাম আজকের কোনো টেনিস-ভক্তের কাছে হয়তো পরিচিত নয়। কিন্তু এই র‌্যানশই অনন্য এক কৃতিত্বের অধিকারী। কীর্তিটা অবশ্য বহু আগের। আঠার শ' আশির দশকে উইম্বলডনে তার টানা ছয় বার শিরোপা জয়ের কৃতিত্বে এত দিন কেউ ভাগ বসাতে পারেননি। বিওর্ন বোর্গ অনেকটা কাছাকাছি গিয়েছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন টানা পাঁচ বার। তবে প্রায় সিকি শতাব্দী আগে বোর্গের 'ডাবল হ্যাটট্রিক' করার স্বপ্ন পূরণ হতে দেননি জন ম্যাকেনরো। এখন রজার ফেদেরারের সামনে সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার হাতছানি! সোমবার থেকে শুরু হতে যাওয়া টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উইম্বলডনে র‌্যানশ'র পাশে কি দাঁড়াতে পারবেন 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'? পাঁচ বছর আগে উইম্বলডন জয়ের মাধ্যমে তার টেনিস-বিশ্বকে শাসন করার সূচনা। চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে শুধু ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিততে পারেননি। বাকি তিনটিতেই তার জয়জয়কার। উইম্বলডনে তো ফেদেরার একেবারে অপ্রতিরোধ্য। গত পাঁচটি উইম্বলডন বিজয়ী এই সুইসের ঘাসের কোর্টের রেকর্ডও (টানা ৫৯ ম্যাচে তিনি অপরাজিত) দুর্দান্ত। বলাই বাহুল্য এবারের উইম্বলডনেও ফেদেরারই ফেভারিট। যদিও এবার তার সাফল্য নিয়ে বেশ কয়েক জন সাবেক ও বর্তমান টেনিস তারকা সন্দিহান। তার পেছনে কয়েকটা কারণও আছে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক দিউকোভিচের কাছে অপ্রত্যাশিতভাবে পরাজয় তো আছেই, গত সপ্তাহে কুইন্সে ফেদেরারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের ঘাসের কোর্টে প্রথম শিরোপাও তার একটা কারণ। মাত্র দু সপ্তাহ আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই নাদালের সামনেই দাঁড়াতে পারেননি তিনি, হেরেছিলেন সরাসরি সেটে। অবশ্য সংশয়বাদীদের কথাকে পাত্তা দিতে রাজি নন ফেদেরার। এবারো উইম্বলডনে সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসের কোনো অভাব নেই তার মনে, "অন্য খেলোয়াড়দের কথা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। ভালো-মন্দ সব ধরনের কথাই শুনতে হবে আপনাকে। আমি শুধু ফেভারিট হিসাবে অন্য খেলোয়াড়দের ওপরে আধিপত্য করার চেষ্টা করতে চাই।" পিট সা