বাসেল, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগেই জানিয়ে রেখেছিলেন ইউরো ২০০৮ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। বিদায় নিতেও হলো এডউইন ফন ডার সারকে। কিন্তু লজ্জাজনক এক পরাজয়ের মাধ্যমে! শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে রাশিয়ার কাছে ১-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন হতাশ, শোকাচ্ছন্ন নেদারল্যান্ডসের গোলরক ও অধিনায়ক। মার্কো ফন বাস্তেনও এখন শোকগ্রস্ত এক মানুষ। তবে পরাজয়ের বেদনা বুকে চেপেই প্রতিপকে প্রশংসায় ভেজালেন নেদারল্যান্ডসের কোচ। অন্যদিকে এমন অসাধারণ জয়ে গাস হিডিঙ্ক এখন ম্যাচের সেরা খেলোয়াড় আন্দ্রেই আরশাভিনের প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচশেষে আরশাভিন নিজেও 'গুরু'র প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি। দলের ডাচ কোচ হিডিঙ্কের প্রতি গভীর শ্রদ্ধাই ফুটে উঠেছে রাশিয়ার অসাধারণ জয়ের প্রধান রূপকারের কণ্ঠে।
গ্র"প পর্বের প্রথম দুই ম্যাচে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইতালি ও রানার্সআপ ফ্রান্সকে উড়িয়ে দেয়ায় এবং শেষ ম্যাচে রুমানিয়ার সঙ্গে দ্বিতীয় সারির দল নিয়েও জয় পাওয়ায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে আবির্ভূত হয়েছিল নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে রুশদের বিপে তাই তারা ছিল পরিষ্কার ফেভারিট। কিন্তু সব হিসাব-নিকাশ উল্টে গেলো মাঠের লড়াইয়ে। সবাইকে অবাক হয়ে দেখতে হলো রাশিয়ার গতিময়, আক্রমণাত্মক ফুটবলের সামনে ডাচদের অসহায়ত্বের দৃশ্যাবলী। ফন ডার সার নিজেও মানছেন, শনিবার প্রত্যাশার ধারে-কাছেও যেতে পারেনি তাদের পারফরম্যান্স, "এই ম্যাচের আগে সব কিছুই খুব ভালো ছিল আর আমরাও অনেক প্রশংসা পেয়েছিলাম। তবে আমরা সেমিফাইনাল ও ফাইনালের পথের দিকটা ধরে রাখতে পারিনি, যা খুবই বেদনাদায়ক। প্রথমার্ধে ওরা ভীষণ চাপের মধ্যে রেখেছিল আমাদের। অতিরিক্ত সময়ে আমার একটা কথাই শুধু মনে হচ্ছিল
bdnews24