ঢাকা, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- লজ্জাজনক হার দিয়ে শুরু হয়েছে আবাহনীর এএফসি প্রেসিডেন্ট কাপ অভিযান। রোববার মালয়েশিয়ার সেলাঙ্গরের বিএমপিজে স্টেডিয়ামে নেপালের মহেন্দ্র পুলিশ এফসির কাছে 'এ' গ্র"পের ম্যাচে তারা হেরেছে ০-৪ গোলে, যা 'বি' লিগ চ্যাম্পিয়নদের জন্য চরম বিব্রতকর হার হিসেবেই চিহ্নিত হচ্ছে।
গতবারের রানার্স-আপ মহেন্দ্র পুলিশ এফসির জুমানু রাই করেছেন হ্যাটট্টিক। আর অন্য গোলটি করেছেন আনন্দ থাপা। ১৫ মিনিটে থাপার গোলেই এগিয়ে যায় তারা। তিন মিনিট পর ব্যবধান বাড়ান রাই। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করা মহেন্দ্র পুলিশ এফসির সহজ জয় নিশ্চিত করে ৫৬ মিনিটে রাইয়ের গোল। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্টিক পূরণ করেন রাই।
একই ভেন্যুতে আবাহনীর পরের ম্যাচ মঙ্গলবার। যেটিতে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন এবং 'এ' গ্র"পের ফেভারিট তাজিকিস্তানের রেজার টাডাজ। ২৬ জুন গ্র"প পর্বে আবাহনীর শেষ ম্যাচ পাকিস্তান ওয়াপদার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.
bdnews24