২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার এএইচএফ কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান

এএইচএফ কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে শনিবার তারা ২-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। রোববার বিকেল ৫টায় ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এএইচএফ কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে শনিবার তারা ২-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। রোববার বিকেল ৫টায় ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমার্ধে গোল পেয়ে যায় বাংলাদেশ। ২২ মিনিটে গোলটি করেছেন মুসা মিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে ম্যাচে সমতা নিয়ে আসে শ্রীলঙ্কা। ৪৫ মিনিটে সমতাসূচক গোলটি এসেছে ইউনুস গাজ্জালির স্টিক থেকে। তার মিনিট ছয়েক পরে মাকসুদ আলম হাবুলের গোলে বাংলাদেশ ২-১-এ এগিয়ে যায় এবং শেষপর্যন্ত এই গোল ধরে রেখে ফাইনালে উঠে। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৮০৭ঘ.