২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ কাবাডি লিগ শুরু

প্রথম বিভাগ কাবাডি লিগের উদ্বোধনী ম্যাচে জিতেছে মাতুয়াইল মিলস স্মৃতি সংসদ এবং ঢাকা ওয়ান্ডারার্স। কাবাডি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া লিগের উদ্বোধনী দিনের প্রথম খেলায় মাতুয়াইল মিলস ৫৬-২৫ পয়েন্টে ধলপুর শতদলকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ৩০-১৯ পয়েন্টে জিতেছে মানিকনগর কাবাডি ক্লাবের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথম বিভাগ কাবাডি লিগের উদ্বোধনী ম্যাচে জিতেছে মাতুয়াইল মিলস স্মৃতি সংসদ এবং ঢাকা ওয়ান্ডারার্স। কাবাডি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া লিগের উদ্বোধনী দিনের প্রথম খেলায় মাতুয়াইল মিলস ৫৬-২৫ পয়েন্টে ধলপুর শতদলকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ৩০-১৯ পয়েন্টে জিতেছে মানিকনগর কাবাডি ক্লাবের বিপক্ষে। এর আগে বিকালে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ হাইয়ুল কাইয়ুম। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২০২০ঘ.