২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের ব্যর্থতা অনুসন্ধানে তদন্ত কমিটি

পঞ্চম সাফ ফুটবলে বাংলাদেশের ব্যর্থতা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সাফ ফুটবলে বাংলাদেশের ব্যর্থতা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে। বাফুফে সহ-সভাপতি বাদল রায় বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "বাফুফে সভাপতির সঙ্গে আলাপ করে সাফ ফুটবলে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য হারুনুর রশীদকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।" কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন বাফুফে সদস্য আনোয়ারুল হক হেলাল ও সিরাজুল ইসলাম বাচ্চু। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "ব্যর্থতার জন্য কে বা কারা দায়ী তা বেরিয়ে আসা উচিত। নইলে ভুল পথেই চলতে থাকবো আমরা। কোচ না ম্যানেজার নাকি কর্মকর্তারা তা স্পষ্ট হওয়া উচিত।" সুষ্ঠু তদন্তের জন্য কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে রিপোর্ট তিনটি। কলম্বো ফেরত বাংলাদেশ দলের কোচ আবু ইউসুফ, দলনেতা শফিকুজ্জামান ও ম্যানেজার শেখ মোহাম্মদ আসলাম ইতিমধ্যে নিজেদের রির্পোট জমা দিয়েছেন বাফুফে সভাপতির কাছে। বৃহস্পতিবার প্রথম সভায় বসবে তদন্ত কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.