ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে সিঙ্গাপুরের সঙ্গে। সুবাদে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন গ্র"পের শীর্ষে, ৫ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর আছে দ্বিতীয় স্থানে।
বুধবার বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে যায় মাকসুদ আলম হাবুলের গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে খেলায় সমতা নিয়ে আসে স্বাগতিকরা। শেষপর্যন্ত এই সমতা ধরে রেখেই ম্যাচ শেষ করে সিঙ্গাপুর এক পয়েন্ট আদায় করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24