২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেললেন থুরাম, ম্যাকেলেলে

ইতালির কাছে হেরে ইউরো ২০০৮ থেকে ফ্রান্সের বিদায় নেয়ার দিনেই এলো আরেকটি বড় খবর --- ফ্রান্সের হয়ে আর খেলবেন না লিলিয়ান থুরাম আর ক্লদ ম্যাকেলেলে। মঙ্গলবার তারা দু'জনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

জুরিখ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ইতালির কাছে হেরে ইউরো ২০০৮ থেকে ফ্রান্সের বিদায় নেয়ার দিনেই এলো আরেকটি বড় খবর --- ফ্রান্সের হয়ে আর খেলবেন না লিলিয়ান থুরাম আর ক্লদ ম্যাকেলেলে। মঙ্গলবার তারা দু'জনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছেন। ফ্রান্সের হয়ে রেকর্ড ১৪২ ম্যাচ খেলা থুরাম ইতালির বিপক্ষে গ্র"প 'সি'র ম্যাচটি খেলার সুযোগ পাননি। তাই মাঠের বাইরে থেকেই সিদ্ধান্তটা নিতে হয় বর্তমান ফরাসী দলে '৯৮ বিশ্বকাপ ফাইনালের এই একমাত্র সদস্যকে,"ফ্রান্সের হয়ে আমার ক্যারিয়ার এবং আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এখানেই শেষ।" থুরাম এভাবে অবসর নেয়াটাকে 'দুঃখজনক' বললেও ম্যাকেলেলে বললেন অন্য কথা। ইতালির বিপক্ষে ৭১তম আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা হলো ফ্রান্সের হয়ে একটাও শিরোপা না জেতা। ২০০৬ বিশ্বকাপে রানার্স আপ হওয়াই ফ্রান্সের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য। ৩৫ বছর বয়সী ম্যাকেলেলে এই অপূর্ণতার সান্ত্বনা খুঁজেছেন এভাবে,"ফ্রান্সের জার্সি গায়ে দেয়ার সুযোগ পাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় ট্রফি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬৩৯ ঘ.