২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিয়েগো ফরলানের হ্যাটট্রিকে পেরুকে বিধ্বস্ত করলো উরুগুয়ে

হোসে ডেল সোলারের চাকরি হারানো আরো নিশ্চিত করে দিলেন ডিয়েগো ফরলান। এমনিতেই পেরু ম্যাচের পর ম্যাচ হারতে থাকায় কোচ সোলারের চাকরি সুতোয় ঝুলছিল। মঙ্গলবার বিশ্বকাপ ২০১২-র দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ের কাছে ৬-০ গোলে হেরেছে পেরু। সোলার নিজেও মানছেন, চাকরি না যাওয়া এখন ভাগ্যের ব্যাপার!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

মন্টেভিডিও, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- হোসে ডেল সোলারের চাকরি হারানো আরো নিশ্চিত করে দিলেন ডিয়েগো ফরলান। এমনিতেই পেরু ম্যাচের পর ম্যাচ হারতে থাকায় কোচ সোলারের চাকরি সুতোয় ঝুলছিল। মঙ্গলবার বিশ্বকাপ ২০১২-র দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ের কাছে ৬-০ গোলে হেরেছে পেরু। সোলার নিজেও মানছেন, চাকরি না যাওয়া এখন ভাগ্যের ব্যাপার! গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে ৫-১ গোলে হেরেছিল পেরু। মঙ্গলবার মন্টেভিডিওতে উরুগুয়ের কাছেও বিধ্বস্ত হওয়ায় ছয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র তিন। উরুগুয়ের মুখোমুখি হওয়ার দশ দিন আগে প্রীতি ম্যাচে মেক্সিকোর কাছেও ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল পেরু। সব মিলিয়ে সময় খুবই খারাপ যাচ্ছে তাদের। মঙ্গলবার ম্যাচের ৮ মিনিটেই ইগনাসিও গঞ্জালেসের পাস থেকে উরুগুয়েকে এগিয়ে নেন ফরলান। স্প্যানিশ লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন ৩৮ মিনিটে, পেনাল্টি থেকে। ডিয়েগো গোডিনকে ধাক্কা দিয়ে উরুগুয়েকে পেনাল্টি উপহার দেয়া গুয়েরেরো একটু পরে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন। দশজনের দল পেরুর বিপক্ষে ফরলান দারুণ হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন ৫৭ মিনিটে। তারপর কার্লোস বুয়েনো দুটো আর বদলি খেলোয়াড় সেবাস্টিয়ান আব্র" একটি গোল করে বড় জয়ের আনন্দে ভাসান গ্যালারি-ভর্তি সমর্থকদের। এ জয়ের ফলে ৬ ম্যাচ শেষে উরুগুয়ের পয়েন্ট দাঁড়ালো ৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫৪৫ ঘ.