জুরিখ/বার্ন, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু বছরের মধ্যে দুই ফুটবল পরাশক্তির ভাগ্যের কী অদ্ভুত পরিবর্তন! বার্লিনে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়া ফ্রান্স ও ইতালির ভাগ্য এখন সুতার ওপরে ঝুলছে। মঙ্গলবার ইউরো ২০০৮এর মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে দু দলকে জিততে তো হবেই, প্রার্থনা করতে হবে 'সি' গ্র"পের অন্য ম্যাচে রুমানিয়া যেন হারাতে না পারে নেদারল্যান্ডসকে। রুমানিয়ানরা জিতলেই গ্র"প পর্ব থেকে বিদায়ঘন্টা বেজে যাবে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও রানার্সআপ ফ্রান্সের, 'গ্র"প অব ডেথ' হিসাবে চিহ্নিত 'সি' গ্র"পের বলি হবে ফুটবল-দুনিয়ার দুই পরাশক্তি!
ইতালি ও ফ্রান্সকে এমন ঘোর অনিশ্চয়তার মধ্যে ফেলার জন্য একমাত্র দায়ী নেদারল্যান্ডস। ইতালিয়ানদের ৩-০ আর ফরাসীদের ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ডাচরা হেসে-খেলে চলে গেছে কোয়ার্টার ফাইনালে, আর বেকায়দায় ফেলে দিয়েছে জিদান-রসিদের দেশকে। জুরিখে তাই দু-দল আক্ষরিক অর্থেই অগ্নি পরীক্ষায় নামছে। দু বছর আগেও এমন এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়েছিল ফ্রান্স ও ইতালি। বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচটি ইতালির টাইব্রেকারে জয়ের চেয়েও অনেক বেশি বিখ্যাত (!) অতিরিক্ত সময়ে মাতেরাজ্জিকে মাথা দিয়ে গুঁতো দিয়ে জিদানের লালকার্ড পাওয়ার জন্য।
সেটাই ছিল জিদানের শেষ ম্যাচ। আর ফরাসী ফুটবলের মহানায়কের বিদায়ের পর থেকেই 'লা ব্লুজ' কেমন জানি নি
bdnews24