ক্লাগেনফোর্ট , ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সব সংশয় উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। এজন্য সোমবার গ্র"পের শেষ ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে অন্তত ড্র করতে হতো তাদের, কিন্তু তারা তাতেই সন্তুষ্ট না থেকে ম্যাচ জিতেই উঠেছে পরের রাউন্ডে। তাতেও অবশ্য গ্র"প চ্যাম্পিয়ন হতে পারেনি তারা, আর তাই কারণ ক্রোয়েশিয়া পোল্যান্ডের সঙ্গে ম্যাচটি জিতেছে ১-০ গোলে। সুবাদে তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে তারা 'বি' গ্র"পের চ্যাম্পিয়ন, আর ৬ পয়েন্ট নিয়ে জার্মানি গ্র"প রানার্স আপ। গ্র"পে দ্বিতীয় হওয়ার ক্ষতির দিকটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডেই তাদের মুখোমুখি হতে হবে ফেভারিট পর্তুগালের। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই ফেভাি রট। আর শুক্রবার ক্রোয়েশিয়া খেলবে 'এ' গ্র"প রানার্স আপ তুরস্কের সঙ্গে।
জার্মানির এই জয়ের নায়ক তাদের অধিনায়ক মাইকেল বালাক। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে এক বুলেট গতির শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এর আগে-পরে ব্যবধান বাড়ানোর বিস্তর সুযোগ পেয়েছে তারা, কিন্তু কাজে লাগেনি তার কোনোটাই। আগের ম্যাচে নাটকীয়ভাবে ১ পয়েন্ট পাওয়ায় এই ম্যাচ পর্যন্ত সম্ভাবনা টিকে ছিল অস্ট্রিয়ার, তারা চেষ্টাও করেছে তাদের সর্বস্ব দিয়ে, কিন্তু তাদের দলে তো আর একজন বালাক নেই, যিনি এক মুহূর্তের ঝলকে গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য।
বালাকের গোলের আগ পর্যন্ত অবশ্য মাঠের চেয়ে সাইডবেঞ্চের উত্তাপটাই বেশি টের পেয়েছিল দর্শকরা। উত্তেজনা ধরে রাখতে না পেরে চতুর্থ রেফারির সঙ্গে বচসায় মেতে উঠেছিলেন দুই দলের কোচ। সেটা সীমা ছাড়িয়ে যাওয়ায় রেফারি মাঠ থেকে বের করে দেন জার্মান কোচ জোয়াকিম লউ এবং অস্ট্রিয়ান কোচ জোসেফ হিকার্সবার্গারকে। প্রথমার্ধের ৪০ মিনিটের ঘটনা এটি, এরপর থেকে দুজনকে খেলা দেখতে হয়েছে গ্যালারিতে বসে।
এর আগেই গ্র"প চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের, তবু পর্তুগালের মতো ছেড়ে কথা বলতে রাজি ছিল না ক্রোয়েশিয়া। ১৯৯৮ বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারীরা পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্র"প পর্ব শেষ করল শতভাগ সাফল্য নিয়ে। তাদের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ নাটকীয়ভাবে 'এ' গ্র"পের রানার্স আপ হওয়া তুরস্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/০১৫০
bdnews24