ক্লাগেনফোর্ট , ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জার্মানি-অস্ট্রিয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। এই ফল শেষপর্যন্ত থাকলেই জার্মানির চলবে, তারা গ্র"প রানার্স আপ হয়ে চলে যাবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু প্রথমার্ধে মাঠের খেলার উত্তাপকে ছাড়িয়ে গেছে সাইডবেঞ্চের উত্তাপ। দুই কোচকেই লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেছেন রেফারি।
উত্তেজনা ধরে রাখতে না পেরে চতুর্থ রেফারির বচসায় মেতে উঠেছিলেন দুই কোচ। সেটা সীমা ছাড়িয়ে যাওয়ায় রেফারি মাঠ বের করে দেন জার্মান কোচ জোয়াকিম লউ এবং অস্ট্রিয়ান কোচ জোসেফ হিকার্সবার্গারকে। প্রথমার্ধের ৪০ মিনিটের ঘটনা এটি, এরপর থেকে দুজনকে খেলা দেখতে হচ্ছে গ্যালারিতে বসে।
মাঠের খেলায় দুদলই সুযোগ তৈরি করেছিল। বেশিরভাগ জার্মানিই। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা, যেমন অস্ট্রিয়াও পারেনি তাদের পাওয়া সুযোগগুলোর সদ্ব্যবহার করতে। আর তাই প্রথমার্ধ গোলশূন্য।
ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের মধ্যে অনুষ্ঠানরত গ্র"পের অন্য ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/০১৫০
bdnews24