ভিয়েনা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- রোববারের ইউরো ২০০৮-এর দুটো ম্যাচই বহুকাল মনে রাখবেন ফুটবলামোদীরা। গ্র"প 'এ'-র এক ম্যাচে ফেবারিট পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের সহ-স্বাগতিক সুইজারল্যান্ড। অন্য ম্যচে চরম নাটকীয়তা শেষে তুরস্কের কাছে ৩-২ গোলে হেরে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগেও ইউরো ২০০৪-এর সেমিফাইনালিস্ট চেক প্রজাতন্ত্রই এগিয়ে ছিল ২-১ গোলে!
সুইজারল্যান্ডের কাছে পর্তুগাল ২-০ গোলে হেরে গেলেও তুরস্ক-চেক প্রজাতন্ত্র ম্যাচটাই ছিল বেশি আকর্ষনীয়, অনেক বেশি নাটকীয়তায় ভরা। নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত থাকলে এ ম্যাচে টাইব্রেকার হওয়ার কথা। তাই ম্যাচে টানটান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর নাটকীয়তা
bdnews24