সিঙ্গাপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এএইচএফ কাপ হকির দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। আগের ম্যাচে দুর্দান্ত সূচনার পর এই ম্যাচে অতি কষ্টে জয় পেয়েছে বাংলাদেশ হকি দল।
সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত এশিয়া কাপ বাছাইপর্বের এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তারা আরেকটি গোল পেলেও চাইনিজ তাইপে ব্যবধান কমিয়েছে একটি গোল করে। বাংলাদেশের পক্ষে গোল করেছেন মামুনুর রহমান চয়ন, মাকসুদ আলম হাবুল ও রাসেল মাহমুদ জিমি।
আগামী বুধবার বাংলাদেশ খেলবে সিঙ্গাপুর এবং বৃহস্পতিবার খেলবে উজবেকিস্তানের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৬ঘ.
bdnews24