২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। দু দলই প্রস্তুতি নিচ্ছিল ড্র করার। ঠিক তখনই ডেভিড ভিয়ার নাটকীয় এক গোল। হোয়ান ক্যাপদেভিলার বাড়িয়ে দেয়া বলটি ধরে জালে পৌঁছে দেয়ার পাশাপাশি সুইডেনের বিপক্ষে স্পেনের জয়ও নিশ্চিত করে দেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা ভিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 06:11 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ইনসব্র"ক, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচের তখন অন্তিম মুহূর্ত। দু দলই প্রস্তুতি নিচ্ছিল ড্র করার। ঠিক তখনই ডেভিড ভিয়ার নাটকীয় এক গোল। হোয়ান ক্যাপদেভিলার বাড়িয়ে দেয়া বলটি ধরে জালে পৌঁছে দেয়ার পাশাপাশি সুইডেনের বিপক্ষে স্পেনের জয়ও নিশ্চিত করে দেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা ভিয়া। শনিবার ইউরো ২০০৮-এর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ভ্যালেন্সিয়ার এই স্ট্রাইকারের শেষ মুহূর্তের গোলেই সুইডেনকে ২-১ ব্যবধানে হারিয়ে 'ডি' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এর আগে প্রথমার্ধের ১৫ মিনিটে ভিয়ার স্ট্রাইকিং জুটি ফার্নান্দো তরেস স্প্যানিয়ার্ডদের এগিয়ে দিলেও ৩৪ মিনিটে জ