সিঙ্গাপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এএইচএফ কাপে দারুন সূচনা করেছে শিরোপা প্রত্যাশীরা। আগেরদিন সিঙ্গাপুর পৌঁছানো বাংলাদেশ শনিবার ৬-১ গোলে ব্র"নেই দারুসসালামকে হারিয়েছে প্রথম ম্যাচে। রাসেল মাহমুদ জিমি তিনটি, রাজন দুটি এবং মুসা মিয়া একটি গোল করেছেন।
শুক্রবার চার ঘন্টা ভ্রমনক্লান্তির পর বৃহস্পতিবার বাংলাদেশ মাঠে নেমে প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি। মাত্র ২-১ গোলে এগিয়ে থেকে তারা প্রথমার্ধ শেষ করে। ১৬ মিনিটে মুসার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার মিনিট ছয়েক পর ব্যবধান দ্বিগুন করেন রাসেল মাহমুদ জিমি। কিন্তু ২৮ মিনিটে আকিমের গোলে ব্র"নেই দারুসসালাম ব্যবধান কমিয়ে আনলে বাংলাদেশ একটু চাপে পড়ে যায় বৈকি।
কিন্ত দ্বিতীয়ার্ধে দেখা যায় উজ্জিবীত বাংলাদেশকে। ৩৮ মিনিটেই তৃতীয় গোলের দেখা পায় তারা, করেছেন রাসেল মাহমুদ জিমি। নিজের তৃতীয় গোলটি করেছেন তিনি ৬৮ মিনিটে। রাজন করেছেন বাকি দুই গোল। রোববার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে চাইনিজ তাইপের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২২৪ঘ.
bdnews24