জুরিখ, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে ইতালি। ছিটকেই যেত যদি বুফন পেনাল্টিটা না ঠেকাতেন। ৮২ মিনিটে মুটুর পেনাল্টিটা ঠেকিয়ে তিনি হার বাঁচিয়েছেন দলের এবং তাতে ইতালির কোয়ার্টার ফাইনালের ক্ষীণ আশা বেঁচে আছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ০-৩ গোলে হারার পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে রুমানিয়ার সঙ্গে। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ইতালি এখন গ্র"পে সবার নীচে। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে তাদের জিততে হবে এবং গ্র"পের অন্য ম্যাচগুলোর সমীকরণও থাকতে হবে তাদের অনুকুলে। সমান ম্যাচে রুমানিয়ার পয়েন্ট ২। নেদারল্যান্ডস প্রথম ম্যাচ জিতে পুরো ৩ পয়েন্ট নিয়ে এখন 'সি' গ্র"পে শীর্ষে। ফ্রান্স তাদের প্রথম ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে।
ইতালি, ফ্রান্স এবং নেদারল্যান্ড একই গ্র"পে। এই কারণে এই গ্র"পটির নাম "গ্র"প অফ ডেথ"। কিন্তু গ্র"পের চতুর্থ দল রুমানিয়া দুই ম্যাচে সাবেক এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়ে জানিয়ে দিল তারাও কম নয় কারো চেয়ে। ইতালির সঙ্গে ম্যাচটি তো জিততেই পারত তারা। ১-১ থাকা অবস্থায় ৮২ মিনিটে পেনাল্টি পেয়েছিল রুমানিয়া, কিন্তু মুটুর শট বুফন ঠেকিয়ে দিলে ম্যাচে টিকে থাকে ইতালি। এবং টুর্নামেন্টেও। কারণ এই ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় তবু একটা সম্ভাবনা আছে তাদের, হেরে গেলে আর সেটাও থাকত না।
ম্যাচে গোল হয়েছে দুটি, কিন্তু হতে পারত তার চেয়ে অনেক বেশি। দুদলই ছিল আক্রমণাত্মক, তাই তৈরি হয়েছে একরাশ সুযোগ। কিন্তু দুদলের স্ট্রাইকারদের ব্যর্থতা আর গোলরক্ষকদের কৃতিত্বে গোলমুখ খুলছিল না। শেষপর্যন্ত সাহায্যে এগিয়ে আসে দুই দলের ডিফেন্স। ৫৫ মিনিটে রুমানিয়া যে গোলটিতে এগিয়ে যায় মুটুর সেই গোলটি বলা যায় জামব্রোত্তার উপহার। বুফনকে হেডে বল দিতে গিয়ে তিনি সেটা তুলে দেন মুটুর পায়ে। মুটু বল জড়িয়ে দেন জালে। ১ মিনিটের মধ্যেই সমতা নিয়ে আসে ইতালি। কর্নার রুমানিয়ান ডিফেন্স ঠিকমতো প্রতিহত না করায় বল চলে যায় ফাকায় দাঁড়ানো পানুচ্চির পায়ে। সমতা নিয়ে আসেন তিনি। এরপরও চলছিল দুদলের সুযোগ তৈরি এবং নষ্টের মহড়া। এই সময়ই রুমানিয়ার পক্ষে বিতর্কিত একটি পেনাল্টি। মুটুর সেই পেনাল্টিটি বুফন আটকে ইতালিকে অন্তত দ্বিতীয় ম্যাচ থেকেই বিদায় হতে দেননি।
শুক্রবার রাতেই 'সি' গ্র"পের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং নেদারল্যান্ডস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩০০ঘ.
bdnews24