ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সিঙ্গাপুর পৌঁছানোর পরদিনই মাঠে নামছে বাংলাদেশ হকি দল। শনিবার ব্র"নেই দারুসসালামের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের তৃতীয় এএইচএফ কাপ হকি। এশিয়া কাপ হকির বাছাইপর্বের এই টুর্নামেন্টে গেছে তারা শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে।
অথচ এই দলের সিঙ্গাপুর যাওয়া নিয়েই অনেক অনিশ্চয়তা ছিল। প্রথমে অর্থাভাব, তারপর ভিসা অনিশ্চিয়তার মধ্যে পড়ে বৃহস্পতিবার তাদের যাওয়া হয়নি। ভিসা হাতে পাওয়ার পর অবশেষে শুক্রবার সকালে বাংলাদেশ দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাওয়ার সময় দলের কোচ মাহবুব হারুন শিরোপা-স্বপ্নের কথা বলেছেন এভাবে, "আমাদের উদ্দেশ্য শিরোপা, ঠিক যেভাবে আমরা ২০০৬ সালে এই টুর্নামেন্ট জিতেছিলাম দেশের মাটিতে।"
শিরোপা জয় খুব অসম্ভব মনে করছেন না বাংলাদেশের কোচ। খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই তিনি বলেছেন, "খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ৬টি ম্যাচ জেতা কোনো সমস্যা হবে না বলে মনে হচ্ছে। লিগের পরফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল গড়া হয়েছে। এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলেই হবে।" ৯ দলের এই টুর্নামেন্টে সিঙ্গাপুর ও উজবেকিস্তানকে একটু সমীহ করছেন বাংলাদেশের কোচ।
"এ" গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষরা হচ্ছে ব্র"নেই দারুসসালাম, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। "বি" গ্র"পে আছে হংকং, শ্রীলঙ্কা, ওমান ও থাইল্যান্ড। এই ৯ দলের মধ্যে শীর্ষ ৪ দল ২০০৯ সালের এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.
bdnews24