২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি হওয়ার আগে পরস্পরের প্রশংসায় স্পেন-সুইডেন

লড়াই তবে লড়াইয়ের সে আমেজ নেই। কোনো হুঙ্কার নেই, যুদ্ধের দামামা ভেসে আসছে না কোনো প্রান্ত থেকে। উল্টো প্রতিপক্ষকে প্রশংসায় ভাসানোর লড়াইয়েই যেন নেমেছে স্পেন আর সুইডেন। ইউরো ২০০৮-এর শনিবারের প্রথম ম্যাচের দু'দল। রাত দশটার এ ম্যাচ থেকে তাই প্রতিদ্বন্দিতাপূর্ণ পরিচ্ছন্ন ফুটবল আশা করতেই পারেন। গ্র"প 'ডি'র আরেক ম্যাচে রাত পৌনে একটায় মুখোমুখি হবে রাশিয়া-গ্রিস। এই দু'দল নিজের ভাবনাতেই কাতর, অন্যের প্রশংসা-সমালোচনা করবে কী!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ইনসব্র"ক/ক্লাজেনফুর্ট, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লড়াই তবে লড়াইয়ের সে আমেজ নেই। কোনো হুঙ্কার নেই, যুদ্ধের দামামা ভেসে আসছে না কোনো প্রান্ত থেকে। উল্টো প্রতিপক্ষকে প্রশংসায় ভাসানোর লড়াইয়েই যেন নেমেছে স্পেন আর সুইডেন। ইউরো ২০০৮-এর শনিবারের প্রথম ম্যাচের দু'দল। রাত দশটার এ ম্যাচ থেকে তাই প্রতিদ্বন্দিতাপূর্ণ পরিচ্ছন্ন ফুটবল আশা করতেই পারেন। গ্র"প 'ডি'র আরেক ম্যাচে রাত পৌনে একটায় মুখোমুখি হবে রাশিয়া-গ্রিস। এই দু'দল নিজের ভাবনাতেই কাতর, অন্যের প্রশংসা-সমালোচনা করবে কী! গ্র"প 'ডি'র চার দল এ মুহুর্তে সমান দু'ভাগে আলাদা। নিজেদের প্রথম ম্যাচ জিতে সমান পয়েন্ট, সমান আত্মবিশ্বাস এবং এসব কারণে শেষ আটে ওঠার সমান সম্ভাবনা নিয়ে মুখোমুখি হচ্ছে স্পেন আর সুইডেন। সুইডেন ইউরোর এ আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন গ্রিসকে ২ - ০ গোলে হারিয়ে। অন্যদিকে স্পেন শুরু করেছিল রাশিয়ার বিপক্ষে ৪ - ১ গোলের জয় দিয়ে। তাই শনিবারের প্রথম ম্যাচে পরাজয় মানে সব আশার সমাপ্তি নয়, তবে জিতলে কোয়ার্টার ফাইনালের পথ মসৃন হবে অবশ্যই। তাই বেশ আঁটঘাট বেধেই নামছে দু'দল। দু'দলই চাইবে উইনিং কম্বিনেশন ধরে রাখতে এবং চোট সমস্যা তেমন একটা নেই বলে সেটা সম্ভবও। স্পেনের কোচের মনে তাই নিজের দল নিয়ে কোনো দুর্ভাবনা নেই, আছে শুধু প্রতিপক্ষ সম্পর্কে অগাধ শ্রদ্ধাবোধ, "সুইডেন খুব কঠিন প্রতিপক্ষ। খুব দ্রুত পাল্টা আক্রমনে যেতে পারে ওরা। তা ছাড়া ওদের কয়েকজন চমৎকার ফরোয়ার্ডও আছে।" স্পেন যেমন এ ম্যাচে আসরের প্রথম হ্যাটট্রিক করা ডেভিড ভিলাসহ সর্বশেষ ম্যাচের সবাইকেই পাচ্ছে, সুইডেনও পাচ্ছে তিন বছর পর গোলখরা কাটানো জ্লাতান ইব্রাহিমোভিচসহ দলের জন্য অপরিহার্য সবাইকে। নিজের দল নিয়ে র্লাস ল্যাজারব্যাকই বা কেন ভেবে ভেবে হয়রান হবেন? সংবাদ সম্মেলনে সুইডিশ কোচও জানিয়ে দিলেন প্রতিপক্ষ হিসেবে স্পেন কতটা সমীহ আদায় করার যোগ্য, "স্পেন খুবই ভালো মানের দল। ওদের বেঞ্চেও এমন কিছু খেলোয়াড় বসে থাকে যাদের সুইডিশ পাসপোর্ট থাকলে আমি নিশ্চয়ই তাদের দলে নিয়ে নিতাম।" দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কিছু ভাবার সুযোগ নেই গ্রিস বা রাশিয়ার, কেননা, টানা দুটো হার মানে তো প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়া। এ আশঙ্কা এড়াতে রক্ষণভাগে ৫জন রেখে পাল্টা আক্রমননির্ভর খেলার কৌশল থেকে বেরিয়ে আসার কথা ভাবছেন কোচ অটো রেহাগেল। রাশিয়ার কোচ গাস হিডিঙ্ককে ভাবতে হচ্ছে উল্টো কথা। স্পেনের সঙ্গে তাদের ৪ - ১ গোলে হারের জন্য অকারণে অতি-আক্রমনাত্মক হওয়াকে দুষেছেন অনেকেই। রুশ মিডিয়াও এর কঠোর সমালোচনা করতে ছাড়েনি। এ ম্যাচেই এ পরিস্থিতির পরিবর্তন চান হিডিঙ্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১২০ঘ.