ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ২২-তম জাতীয় শ্যুটিংয়ের চতুর্থ দিনে সোনা জিতেছেন অনামিকা হক মুক্তা, তৃপ্তি দত্ত ও নুর উদ্দিন সেলিম।
বাংলাদেশে পিস্তল ইভেন্ট সেরকম জনপ্রিয় নয়, সাফল্য নেই আন্তর্জাতিক অঙ্গনেও। শুক্রবার মেয়েদের মিটার ১০ মিটার এয়ার পিস্তলে আনসার ভিডিপি শ্যুটিং ক্লাবের অনামিকা হক মুক্তা ৪৫৪.৫ স্কোর করে সোনা জিতেছেন। এই ইভেন্টে ৪৫২.৫ স্কোর করে ঢাকা রাইফেল ক্লাবের সিনথিয়া নাজনিন টুম্পা রূপা ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাহিদা খাতুন ৪৫০.২ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।
মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পিজিশন ইভেন্টে বিকেএসপি শ্যুটিং ক্লাবের তৃপ্তি দত্ত ৫৪৯ স্কোর করে সোনা জিতেছেন। ঢাকা রাইফেল ক্লাবের সাবরিনা সুলতানা (৫৪৮) রূপা ও একই ক্লাবের সারমিন শিল্পা (৫৪৪) ব্রোঞ্জ জিতেছেন।
ছেলেদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে কুষ্টিয়া রাইফেল ক্লাবের হাফিজুর রহমান ডলার ৪৯৭ স্কোর করে সোনা জিতেছেন। গুলশান শ্যুটিং ক্লাবের আসিফ ৪৭১ স্কোর করে রূপা জিতেছেন।
স্কিট ইভেন্টে চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুর উদ্দিন সেলিম ১১৬ স্কোর করে সোনা জিতেছেন। ঢাকা রাইফেল ক্লাবের আলতামাস কবির (১১৪) রূপা ও গুলশান শ্যুটিং ক্লাবের ইকবাল ইসলাম (১১২) ব্রোঞ্জ জিতেছেন।
বিকেএসপিতে শনিবার শেষ হচ্ছে পাঁচদিনব্যাপী জাতীয় শ্যুটিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯২৮ঘ.
bdnews24