ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অবশেষে আবু ইউসুফের খোঁজ মিলল। বৃহস্পতিবার সাফ ফুটবলে ব্যর্থ বাংলাদেশ দলের এই কোচ ফুটবল ফেডারেশনে এসেছিলেন বাফুফে সভাপতির সঙ্গে কথা বলতে। কথাবার্তা শেষে তিনি সাংবাদিকদের সামনে সাফ ফুটবলে নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। তবে পাশাপাশি 'মাঠের বাইরের সমস্যা'র দিকেও ইঙ্গিত করেছেন তিনি।
পঞ্চম সাফ ফুটবল থেকে ছিটকে পড়া বাংলাদেশ দল গত বুধবার দেশে ফিরে এলেও কোচ আবু ইউসুফের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বারবার তার মোবাইলে ফোন করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার তাকে পাওয়া গেছে বাফুফে ভবনে, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আধঘন্টার সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হলেও টুর্নামেন্টে নিজের দলের পারফরম্যান্স নিয়ে তিনি খোলামেলা আলোচনা করতে নারাজ, "এ নিয়ে কথা বললে এখন অযথা কিছু বিতর্ক হবে। সেটা আমি চাই না। আমি রিপোর্ট জমা দেওয়ার পর সব জানতে পারবেন।" আগামী ১৮ জুনের মধ্যে রিপোর্ট জমা দেবেন কোচ। দলের ম্যানেজার আর দলনেতাও রিপোর্ট দেবেন।
পুরো জাতিকে স্বপ্ন দেখিয়ে শ্রীলঙ্কায় গেলেও গ্র"প পর্ব থেকেই ছিটকে পড়ায় প্রাসঙ্গিক কিছু প্রশ্ন এসেই যায়। বাংলাদেশের কোচ হিসেবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের এই ব্যর্থতাকে কীভাবে দেখেন
bdnews24