২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএইচএফ কাপ খেলতে বৃহস্পতিবার সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

তৃতীয় এএইচএফ কাপ শিরোপার প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ হকি দল। দলের কোচ মাহবুব হারুন শিরোপা-স্বপ্নের কথা বলেছেন এভাবে, "আমাদের উদ্দেশ্য শিরোপা ঠিক যেভাবে আমরা ২০০৬ সালে এই টুর্নামেন্ট জিতেছিলাম দেশের মাটিতে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- তৃতীয় এএইচএফ কাপ শিরোপার প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ হকি দল। দলের কোচ মাহবুব হারুন শিরোপা-স্বপ্নের কথা বলেছেন এভাবে, "আমাদের উদ্দেশ্য শিরোপা ঠিক যেভাবে আমরা ২০০৬ সালে এই টুর্নামেন্ট জিতেছিলাম দেশের মাটিতে।" শিরোপা জয় খুব অসম্ভব মনে করছেন না বাংলাদেশের কোচ। খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই তিনি বলেছেন, "খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ছয়টা ম্যাচ জেতা কোনো সমস্যা হবে না বলেই মনে হচ্ছে। লিগের পরফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল গড়া হয়েছে। এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলেই হবে।" ৯ দলের এই টুর্নামেন্টে সিঙ্গাপুর ও উজবেকিস্তানকে একটু সমীহ করছেন বাংলাদেশের কোচ। ১৪ জুন থেকে শুরু এশিয়া কাপ হকি বাছাইয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ব্র"নেই দারুসসালামের সঙ্গে। "এ" গ্র"পে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হচ্ছে সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। "বি" গ্র"পের দলগুলো হচ্ছে হংকং, শ্রীলঙ্কা, ওমান ও থাইল্যান্ড। এই ৯ দলের মধ্যে শীর্ষ চার দল ২০০৯ সালের এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২১০ঘ.