২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিলার হ্যাটট্রিকে স্পেনের কাছে রাশিয়ার হার, সুইডেন হারিয়েছে গ্রিসকে

ইউরো ২০০৮-এ শুরুটা খুব ভালো হয়েছে স্পেনের। মঙ্গলবার গ্র"প 'ডি'তে নিজেদের প্রথম ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা। গ্র"প 'ডি'র আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গ্রিসকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 06:15 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ইনসব্র"ক/স্যালসবুর্গ, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরো ২০০৮-এ শুরুটা খুব ভালো হয়েছে স্পেনের। মঙ্গলবার গ্র"প 'ডি'তে নিজেদের প্রথম ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা। গ্র"প 'ডি'র আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গ্রিসকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন। অবশ্য অন্যভাবে বলা যায়, ৮৮'র রানার্সআপ রাশিয়া এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে নয়, হেরেছে আসলে ডেভিড ভিলার কাছে। স্প্যানিশ প্রিমেরা লিগায় ভ্যালেন্সিয়ার হয়ে খেলা এই স্ট্রাইকার টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করে স্পেনকে ৩-০ গোলে এগিয়ে দেয়ার পরই আসলে নিশ্চিত হয়ে যায় রুশদের পরাজয়। শেষ দিকে রোমান পাভলিচেঙ্কো একটি গোল পরিশোধ করলেও অন্তিম মুহুর্তে ব্যবধান আবার আগের জায়গায় নিয়ে যান ফ্যাব্রেগাস। ভিলার হ্যাটট্রিক ছাড়াও স্পেন-রাশিয়ার এ ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে অন্য একটি কারণে। মঙ্গলবার ইনসব্র"কের টিভোলি নিউ স্টেডিয়ামের দর্শকরা এ আসরের সবচেয়ে পরিচ্ছন্ন ম্যাচটি দেখেছেন। টুর্নামেন্টে প্রথমবারের মতো কোনো ম্যাচ শেষ হলো হলুদ কার্ড ছাড়া! এ ম্যাচের সুবাদে টুর্নামেন্টের আরেকটি প্রথম --- ডেভিড ভিলার হ্যাটট্রিক। ২৬ বছর বয়সী ভিলা তার গোলের হিসাব খোলেন ২০ মিনিটে। ফার্নান্দো টরেসের পাস থেকে সেই গোল করার পর প্রথমার্ধের শেষ দিকে ২-০-তে এগিয়ে নেন দলকে। সেবার তাকে বল জোগান দিয়েছিলেন ইনিয়েস্তা। হ্যাটট্রিক হয়ে যায় ৭৫ মিনিটে। তার আগ পর্যন্ত বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও গোল পায়নি রাশিয়া। শেষ মিনিটে রোমান পাভলিচেঙ্কোর হেড জাল খুঁজে না পেলে হয়তো ৪-০ গোলেই হারতে হতো তাদের। ইউরো ২০০৪-এর প্রথম ম্যাচে রুশদের ১-০ গোলে হারানো স্পেনের চতুর্থ গোলটি করেন ফেব্রেগাস, ইনজুরি টাইমে। বড় জয় পাওয়ায় দলের পারফরম্যান্সে খুশি স্প্যানিশ কোচ লুইস আরাগোনেস। তবে তার মতে প্রথমার্ধে ভাগ্য সুপ্রসন্ন না হলে জয় পেতে কষ্ট হতো, " (ম্যাচের ফলাফলে) আমি খুশি, তবে আমার মনে হয় প্রথমার্ধে ভাগ্য ভালো ছিল আমাদের। ওরা (রাশিয়া) আমাদের ওপর চাপ বাড়িয়েই যাচ্ছিলো, কিন্তু হঠাৎই সুযোগ পেয়ে আমরা প্রথম গোল করে ফেলি।" স্যালজবুর্গে দিনের দ্বিতীয় ম্যাচটা ছিল একেবারে আকর্ষণহীন, নি