সালজবার্গ/ইনসব্র"ক, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রিসের শিরোপা জয় আজো ফুটবল-ভক্তদের কাছে এক বিস্ময়কর ঘটনা। টুর্নামেন্টের শুরুতে বোধহয় কেউই তাদেরকে চ্যাম্পিয়ন হিসাবে কল্পনাও করেনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, গ্রিক-পুরাণের মতো বিস্ময়কর সব ঘটনার জন্ম দিয়ে সেই গ্রিসই 'ইউরো ২০০৪'এর চ্যাম্পিয়ন! যদিও অনেকের কাছে সেটা ছিল নেহাতই একটা 'ফ্লুক'। গত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে না পেরে সেই 'বিশ্বাস'কে আরেকটু জোরালো করেছিল তারা। 'ইউরো ২০০৮' তাই তাদের জন্য গতবারের ফ্লুক-জনিত অপমানের জবাব দেয়ার 'মিশন'। সেই লক্ষ্যে মঙ্গলবার সালজবার্গে টুর্নামেন্টে প্রথমবারের মতো মাঠে নামছে গ্রিস। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইডেন। তার আগে রাত ১০টা থেকে ইনসব্র"কে 'ডি' গ্র"পের অন্য ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও রাশিয়া।
গত বার ৪-৪-২ পদ্ধতিতে খেলে সাফল্য পেলেও এবার সে পথে নাও হাঁটতে পারেন গ্রিসের জার্মান কোচ অটো রেহাগেল। বরং অ্যাঞ্জেলস হ্যারিস্টিয়াস, ফ্যানিস গেকাস ও ইয়ান্নিস আমানাতিদিসকে নিয়ে আক্রমণভাগ সাজিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে গ্রিকদের। চার বছর আগে পর্তুগালের বিপক্ষে ফাইনালে জয়সূচক গোল করা হ্যারিস্টিয়াস অবশ্য প্রথম ম্যাচে নিজের গোলের চেয়ে দলের জয়কেই বড় করে দেখতে আগ্রহী, "আমি গোল করতে চাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ম্যাচে অর্থাৎ আমাদের প্রথম ম্যাচে জয় পাওয়া।" তার মতে দুটো দলের মধ্যে পার্থক্য খুব সামান্যই, "দুটো দলই সমানে সমান। দুই দলই শারীরিকভাবে সক্ষম, দ্রুতগতির এবং ট্যাকটিকসের ওপরে খুব বেশি মাত্রায় নির্ভরশীল।" গ্রিস দলের কারোরই ফিটনেসের তেমন কোনো সমস্যা নেই। শুধু মিডফিল্ডার গিওর্গিওস কারাগুনিস দুই সপ্তাহ ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছেন। তবে মঙ্গলবার তার খেলার সম্ভাবনাই বেশি।
সুইডেন দলের সবচেয়ে বড় শক্তি তাদের স্ট্রাইকার হেনরিক লারসন ও জ
bdnews24