ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২২-তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। ২৪ টি ক্লাবের ১৭৯ জন শ্যুটার ১৫ টা ইভেন্টে প্রতিদ্বন্ধিতা করবে বিকেএসপির শ্যুটিং রেঞ্জে।
ঢাকা রিপোর্টস ইউনিটিতে সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শ্যুটিং ফেডারেশনের সহ সভাপতি কাশেম হুমায়ুন জানিয়েছেন, "বিভাগীয় পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে আমরা প্রশিক্ষনের ব্যবস্থা করেছি। এবার জাতীয় শ্যুটিংয়ে তাদের মান যাচাই করা হবে।" শ্যুটিং কমপ্লেক্সের সংস্কার ও আধুনিকীকরণ কাজ শুরু হওয়ায় বিকেএসপিতে আগামী ১৪ জুন পর্যন্ত চলবে জাতীয় শ্যুটিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৫৭ঘ.
bdnews24