২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডি ৮ নম্বর সেতু এখন 'মোনেম মুন্না সেতু'

ধানমণ্ডি ৮ নম্বর সেতু এখন 'মোনেম ম্ন্নুা সেতু।' জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক প্রয়াত মোনেম মুন্নার নামে রাজধানীর এই সড়কের সেতুটি 'মোনেম মুন্না সেতু' নামকরণ করেছে ঢাকা সিটি করপোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি ৮ নম্বর সেতু এখন 'মোনেম ম্ন্নুা সেতু।' জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক প্রয়াত মোনেম মুন্নার নামে রাজধানীর এই সড়কের সেতুটি 'মোনেম মুন্না সেতু' নামকরণ করেছে ঢাকা সিটি করপোরেশন। সোমবার মুন্নার ৪০তম জন্মবার্ষিকীতে মোনেম মুন্নার নামে সেতুটির নামফলক উন্মোচন করেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। আবাহনী লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদ, সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফীন টুটুলসহ মুন্নার আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা এসময় উপস্থিত ছিলেন। পরে আবাহনী ক্লাবে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোনেম মুন্নার মেয়ে ইউসরা মোনেম দানিয়া এবং ছেলে আজমান সালিদের হাতে তাদের পড়ালেখার জন্য বরাদ্দ অর্থ তুলে দেন মেয়র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮২০ঘ.