বার্ন/জুরিখ, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক গ্র"পে ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডস! গ্র"পের অন্য দল রুমানিয়াও কম শক্তিশালী নয়। স্বাভাবিকভাবেই 'ইউরো ২০০৮'-এর গ্র"পিং চূড়ান্ত হওয়ার পর থেকেই এটা 'গ্র"প অব ডেথ' হিসাবে চিহ্নিত। সেই 'মরণ-গ্র"প' বা 'সি' গ্র"পে সোমবার জুরিখে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ফ্রান্স ও রুমানিয়া। বার্নে রাত ১২টা ৪৫ মিনিটে পরের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটা বিশাল দুঃসংবাদ পেয়েছে ইতালিয়ানরা। ইনজুরির কারণে ইউরোর এ আসরে ফ্যাবিও ক্যানাভারোর খেলার সম্ভাবনা শেষ। দু বছর আগে ইতালির চতুর্থ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক এবং সেবারের ফিফার বর্ষসেরা ফুটবলার ক্যানাভারোর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে আগ্রহী অভিজ্ঞ স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরো। তবে 'আজ্জুরি'দের নীল জার্সি গায়ে ৮৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ দেল পিয়েরোর প্রথম একাদশে সুযোগ পাওয়াই অনিশ্চিত। কোচ রবার্তো ডোনাডোনি তাকে প্রথম একাদশে রাখবেন কি না তা জানতে অপেক্ষায় থাকতেই হচ্ছে দেল পিয়েরোকে। এ অবস্থায় ক্যানাভারোর অনুপস্থিতিতে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনেরই অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা।
ইতালি দলে ক্যানাভারোর মতো তারকা ডিফেন্ডার নেই বলেই বোধহয় তাদের হুমকি দিতে দ্বিধা করেননি ওয়েসলি স্নাইডার। রিয়াল মাদ্রিদের ডাচ মিডফিল্ডারের বিশ্বাস ইতালিকে হারানোর ক্ষমতা পুরোপুরি আছে টুর্নামেন্টের '৮৮-র আসরের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের, "দুটো দলের মধ্যে পার্থক্য খুব সামান্যই। দুই দলের অনেক ম্যাচের ফলাফলই ন্যুনতম ব্যবধানে হয়েছে। আসলে ভালো দলগুলো শারীরিক সক্ষমতা ও কৌশলের দিক দিয়ে কাছাকাছি পর্যায়ের হয়। আমরা সে ধরনের দলগুলোর মধ্যে অন্যতম এবং আমাদের জয়ের ভালো সম্ভাবনাই রয়েছে, এমনকি ইতালির বিপক্ষেও।"
ওদিকে রুমানিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগে ফ্রান্সও খুব একটা স্বস্তিতে নেই। তাদের সংশয় থিয়েরি অঁরি খেলতে পারবেন কিনা এই নিয়ে। গত মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে 'লা ব্লূজ'-এর হয়ে শততম ম্যাচ খেললেও তারপর থেকে প্র্যাকটিস করতে পারেননি অঁরি। সেদিনের পাওয়া ব্যথাকেই এর কারণ মনে করা হচ্ছে। ফ্রান্স দলের চিকিৎসকরা এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছেন। শুধু অঁরিই নন, ফ্রান্সের মাঝমাঠের অন্যতম ভরসা ফ্র্যাঙ্ক রিবেরি এবং প্রতিশ্র"তিশীল মিডফিল্ডার সামির নাসরিও চোটজনিত সমস্যা রয়েছে। আর প্যাট্রিক ভিয়েরাকে তো আগেই বাদ দেয়া হয়েছে রুমানিয়ার বিপক্ষের এই ম্যাচ থেকে।
গোল ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি ঘ
bdnews24