ভিয়েনা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দ্বিতীয় দিনটা যেন ঠিক প্রথম দিনেরই প্রতিচ্ছবি। এক স্বাগতিক সুইজারল্যান্ডের হার দিয়ে শুরু হয়েছিল এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম দিন, রোববার দ্বিতীয় দিনটা শুরু হয় আরেক স্বাগতিক অস্ট্রিয়ার হার দিয়ে। ব্যবধান সেই ১-০ এবং সুইজারল্যান্ডের মতো অস্ট্রিয়াও তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার চেয়ে ভালো খেলেই হেরেছে। দিনের দ্বিতীয় ম্যাচে 'বি' গ্র"পের বড় দল জার্মানি আগের দিনের গ্র"প 'এ'-র বড় দল পর্তুগালের মতেই জিতেছে ২-০ গোলে। তাদের প্রতিপক্ষ ছিল পোল্যান্ড।
পোল্যান্ডের বিপক্ষে অবশ্য যোগ্য দল হিসেবেই জিতেছে জার্মানি। ম্যাচে সুস্পষ্ট প্রাধান্য ছিল তাদের। তারপরও এ ম্যাচের বিশেষ একজন সময়মতো গোল করায় তার বিশেষ দক্ষতা দেখাতে না পারলে তিনবারের চ্যাম্পিয়নদের বিপদ হতেও পারতো। সেই বিশেষ একজন লুকাস পোডোলস্কি। জার্মানি-পোল্যান্ড ম্যাচ হলে তার দিকে সবার নজর থাকে এবং থাকবেও। কারণ, পোডোলস্কি জন্মসূত্রে পোলিশ, তবে মাত্র দু'বছর বয়সে জন্মভূমি ছেড়ে আসার সুবাদে এখন জার্মান। রোববার এই 'পোলিশ' জার্মানের করা দু'গোলেই ইউরো ২০০৮-এ শুভসূচনা হয়েছে জার্মানির।
'৯৬-এর আসর জেতার পর থেকে ইউরোতে চরম দুঃসময় চলছে জার্মানির। ১২ বছর আগের সেই ফাইনালের পর থেকে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্টত্বের আসরে একটা ম্যাচও জেতা হয়নি তাদের! তা এক যুগ ধরে মরীচিকা হয়ে থাকা জয়ের পথে জার্মানরা কিন্তু প্রথম পা ফেলতে পারতো ম্যাচের পঞ্চম মিনিটেই। মিরোস্লাভ ক্লোসা দারুণ ক্ষিপ্রতায় দুজন ডিফেন্ডারকে কাটিয়ে একেবারে ফাঁকায় চলে গিয়েছিলেন। পোলিশ গোলরক্ষক আর্তুর বোরাক ছাড়া কেউ নেই সামনে। কিন্তু ক্লোসা দেখলেন মারিয়ো গোমেজের সামনে জাল ছাড়া কিছু নেই, তাই তার দিকেই বল বাড়ালেন আর জার্মান সমর্থকদের সঙ্গে সঙ্গে নিজেকেও হতাশ করে গোমেজ সেই বল পাঠালেন বাইরে!
পোডোলস্কি সেই হতাশা ভোলানো প্রথম গোলটি করেন ২২ মিনিটে। নিজের ভুলের মাশুল দিতে এবার গোমেজ বল বাড়ান ক্লোসার পায়ে, ডান প্রান্ত দিয়ে ছুটে গিয়ে সা
bdnews24