২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ হকির বাছাইপর্বের দলে ছয় নতুন মুখ

এশিয়া কাপ হকির বাছাইপর্বের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ৯ টি দলের অংশগ্রহনে বাছাইপর্বের এই টুর্নামেন্টের নাম এএইচএফ কাপ হকি যা আগামী ১৪ জুন থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে, চলবে ২৩ জুন পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এশিয়া কাপ হকির বাছাইপর্বের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ৯ টি দলের অংশগ্রহনে বাছাইপর্বের এই টুর্নামেন্টের নাম এএইচএফ কাপ হকি যা আগামী ১৪ জুন থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে, চলবে ২৩ জুন পর্যন্ত। নির্বাচক কমিটির সদস্য কামরুল ইসলাম কিসমত জানিয়েছেন, "সদ্য সমাপ্ত প্রিমিয়ার হকি লিগের পারফরম্যান্স বিবেচনায় রেখে এই দল নির্বাচন করা হয়েছে। আশাকরি যারা নতুন সুযোগ পেয়েছে তারা নিজেদের প্রমাণ করবে এই টুর্নামেন্টে।" নতুন খেলোয়াড় ৬ জন--- গোলরক্ষক মেহরাব হোসেন কিরন, আসাদুজ্জামান চন্দন, ফেরদৌস গোলদার, শেখ মোহাম্মদ নান্নু, রিমন কুমার ও কৃষ্ণা কুমার। প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া এহসান রানা ইনজুরির কারণে বাদ পড়েছেন বলে জানিয়েছেন এই নির্বাচক। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে জাহিদ বিন তালিব শুভ, তাপস বর্মন ও ইকবাল নাদের প্রিন্সকে। ১৬ জনের বাংলাদেশ দল : মাহবুব উল্লাহ চৌধুরী শাকিল, মেহরাব হোসেন কিরণ, মামুনুর রহমান চয়ন, ইসা মিয়া, আসাদুজ্জামান চন্দন, মশিউর রহমান বিপ্লব, ফেরদৌস গোলদার, শহীদুল্লাহ টিটু, মুসা মিয়া, খন্দকার হাসান আহমেদ, শেখ মোহাম্মদ নান্নু, মাকসুদ আলম হাবুল, রাসেল মাহমুদ জিমি, জাহিদুল ইসলাম রাজন, রিমন কুমার ঘোষ ও কৃষ্ণা কুমার। ম্যানেজার : কামরুল ইসলাম কিসমত, সহকারী ম্যানেজার : শহীদ্ল্লুাহ দোলন, কোচ : মাহবুব হারুন, সহকারী কোচ : বরকত উল্লাহ চপল, জাজ : মির্জা ফরিদ আহমেদ, আম্পায়ার : মাহবুবুল হক মিতু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০১ঘ.