২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার মাঠে নামছে জার্মানি

বিশ্বকাপে তাদের আগে শুধু ব্রাজিল নয়, ইতালিরও নাম আসে। আসবেই তো! চ্যাম্পিয়ন হওয়া যেহেতু সেরা সাফল্যের মাপকাঠি, সেহেতু পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আর চারবারের সেরা ইতালি তো তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির চেয়ে খানিকটা এগিয়েই। কিন্তু হিসাবটা যদি হয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই অর্থাৎ ফাইনাল নিয়ে, তাহলে কিন্তু ব্রাজিল-ইতালিও নস্যি। জার্মানির মতো সাতবার ফাইনাল খেলার রেকর্ড তাদেরও তো নেই!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ভিয়েনা, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপে তাদের আগে শুধু ব্রাজিল নয়, ইতালিরও নাম আসে। আসবেই তো! চ্যাম্পিয়ন হওয়া যেহেতু সেরা সাফল্যের মাপকাঠি, সেহেতু পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আর চারবারের সেরা ইতালি তো তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির চেয়ে খানিকটা এগিয়েই। কিন্তু হিসাবটা যদি হয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই অর্থাৎ ফাইনাল নিয়ে, তাহলে কিন্তু ব্রাজিল-ইতালিও নস্যি। জার্মানির মতো সাতবার ফাইনাল খেলার রেকর্ড তাদেরও তো নেই! জার্মানদের ফুটবল-শ্রেষ্ঠত্ব প্রদর্শনের আরেক জায়গা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। (একীভূত হওয়ার আগের দুবারসহ) তিনবার চ্যাম্পিয়ন হয়ে এখানে তারা সবার সেরা। রোববার ইউরো ২০০৮-এ চতুর্থ শিরোপার পথে যাত্রা শুরু করবে জার্মানি। যাত্রাপথে তাদের প্রথম বাধা নবাগত পোল্যান্ড। সে দিক থেকে ইউরো-২০০৮-এর দ্বিতীয় দিনে অনেকের কাছেই বড় আকর্ষণ জার্মানি-পোল্যান্ড ম্যাচ। তাই বলে প্রথম ম্যাচে অস্ট্রিয়া আর ক্রোয়েশিয়া লড়ছে বলে চোখ অন্যদিকে সরিয়ে রাখবেন না। যে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফুটবলবিশারদদের হেলার পাত্র গ্রিস, সেখানে চুনোপুঁটি বাছতে গিয়ে পস্তানোর ঝুঁকি কিন্তু থাকবেই! জার্মানির জন্যে এবারের ইউরো অনেকটা "মারো অথবা মরো" লড়াইয়ের মতো। জার্মান জাতীয়তা, জার্মান আভিজাত্যবোধ, জার্মান প্রতিজ্ঞা ইত্যাদির মতো প্রায়-উপমা হয়ে যাওয়া শব্দগুচ্ছের তো ঐতিহাসিক তাৎপর্য আছেই। অন্তত ফুটবলের কোন আয়োজনে টানা তিনবার ব্যর্থ হয়েছে জার্মানি? সুতরাং ধরে নিতে পারেন গ্র"প ডি'র রানার্স আপ হয়ে এসে এ আসর মাৎ করতে তারা জীবন-বাজি রাখবেই। নইলে ১৯৭২, '৮০ আর '৯৬-এর চ্যাম্পিয়নদের যে সর্বশেষ দু আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার লজ্জায় ছেদ টানা হবে না। অবশ্য জার্মানদের পথের প্রথম কাঁটা হওয়ার সুযোগটা এমনি এমনি ছেড়ে দেবে না এবারই প্রথম ইউরো খেলতে আসা পোল্যান্ড। বনিয়েক, লাটোদের কারণে বিশ্বকাপেও স্মরণীয় পূর্ব ইউরোপের এই দেশ যেভাবে বাছাইপর্ব পেরিয়েছে তাতে তাদের কাছে ভালো কিছু আশা করা যেতেই পারে। এবারের অন্যতম ফেবারিট পর্তুগালকে পেছনে ফেলে গ্র"প 'এ'-র চ্যাম্পিয়ন হয়ে তবেই ইউরো ২০০৮ এর গ্র"প 'বি'-তে জার্মানি, অস্ট্রিয়া আর ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ হতে পেরেছে তারা। শুধু বাছাইপর্বের রেকর্ড কেন, বড় রেসের ঘোড়া জার্মানদের সঙ্গে পাল্লা দেয়ার মতো হাতিয়ার পোল্যান্ডেরও আছে। ২৪ গোল করে বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা হওয়া এবি স্মলারেক আছেন। মাইকেল বালাকদের সব প্রয়াস নস্যাৎ করার দায়িত্বে আছেন গোলরক্ষক আর্তুর বোরাক। ক্রিস্টোফ মেটজেলডার, বাস্তিয়েন শোয়েনস্টাইগার, ডেভিড ওডোঙ্কার, মিরোস