২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বদলে যাওয়া আফগান দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

টুর্নামেন্টের শুরতেই ধাক্কা খেয়ে বাংলাদেশ কঠিন প্রত্যয় নিয়ে শুক্রবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের। ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫ টায়। এ ম্যাচ না জিতলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অনেকখানি মুছে যাবে বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- টুর্নামেন্টের শুরতেই ধাক্কা খেয়ে বাংলাদেশ কঠিন প্রত্যয় নিয়ে শুক্রবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের। ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫ টায়। এ ম্যাচ না জিতলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অনেকখানি মুছে যাবে বাংলাদেশের। অথচ বাংলাদেশ এ ম্যাচ জিততে পারবে -- এমন ভরসা রাখা কঠিন হয়ে পড়েছে। কারণ কাগজে-কলমে শক্তিতে বেশ পিছিয়ে থাকা ভুটানের সঙ্গে যারা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে না তাদের হয়ে আফগানিস্তানের বিপক্ষে বাজি ধরা তো কঠিনই। তাছাড়া প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ায় খেলোয়াড়দের আত্মবিশ্বাসও এখন নিশ্চয়ই তলানীতে। সঙ্গে কোচ আবু ইউসুফ থাকলেও ভেঙ্গে পড়া দলকে জাগিয়ে তোলার মতো ক্ষমতা তার আছে কিনা বলা মুশকিল। ইতিমধ্যে দলের ভেতর অনৈক্যের সুর বেজে উঠেছে বলে খবর পাওয়া গেছে কলম্বো থেকে। এই ম্যাচের আগে একটা সুবিধার দিক পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশের এগিয়ে থাকা। আফগানিস্তানের বিপক্ষে এ পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি দুটো ম্যাচ ড্র। বাংলাদেশ ৪-০ গোলে জিতেছিল ১৯৭৯ সালে এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বে। কিন্তু এই আফগান দলটি যেন তাদের বদলে যাওয়া ফুটবলের বিজ্ঞাপন। গত মাসে কিরঘিজস্তানের মাঠে স্বাগতিকদের হারিয়ে তারা এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে উঠে সবাইকে অবাক করে দিয়েছে। সেখানে বাংলাদেশের সঙ্গে ম্যাচটি গোলশুন্য ড্র হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত আফগান ফুটবলের উন্নতি দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন বাংলাদেশের কোচ আবু ইউসুফ। আর সেই থেকে আফগানিস্তান দলকে নিয়ে একধরনের ভীতি সঞ্চারিত হয়েছে বাংলাদেশ দলে। তারপরও মাঠে নিজেদের উজাড় করে দেয়ার প্রতিশ্র"তি দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তুযার অধীনে আফগান ফুটবলের নবজাগরন ঘটেছে আফগানিস্তান দলের সেই জার্মান কোচ ক্লাউস স্টার্ক অবশ্য তার দল নিয়ে বেশ আশাবাদী, "কিরঘিজস্তানে তাদের (বাংলাদেশ) খেলা দেখেছি। সেবার তাদের সঙ্গে ড্র করলেও এখানে পুরো ৩ পয়েন্ট চাই আমি।" শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করায় সেমিফাইনালে যে এই ম্যাচে তাদেরও জয় দরকার। গ্র"প 'বি'-তে বাংলাদেশ আর আফগানিস্তান যখন সেমিফাইনালে ওঠার জন্য লড়ছে তখন সে ভাবনা শেষ করেছে ভারত। বৃহস্পতিবার গ্র"প 'এ'-তে পাকিস্তানকে ২-১ গোলে হারানোয় টানা দুটো জয় নিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১৫০ ঘ.