২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানকেই হারাতে পারল না বাংলাদেশ

থাইল্যান্ড থেকে নিয়ে যাওয়া আত্মবিশ্বাসের কোনো প্রতিফলন ছিল না বাংলাদেশের খেলায়। কলম্বোতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের 'বি' গ্র"পের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা বাজে সূচনা করেছে পঞ্চম সাফ ফুটবলে। গতবারের রার্নাস-আপদের টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠাই এখন কঠিন হয়ে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- থাইল্যান্ড থেকে নিয়ে যাওয়া আত্মবিশ্বাসের কোনো প্রতিফলন ছিল না বাংলাদেশের খেলায়। কলম্বোতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের 'বি' গ্র"পের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা বাজে সূচনা করেছে পঞ্চম সাফ ফুটবলে। গতবারের রার্নাস-আপদের টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠাই এখন কঠিন হয়ে গেল। থাইল্যান্ডের শীর্ষ ক্লাব বেক তেরো সাসানার সঙ্গে প্র্যাকটিস ম্যাচে ড্র করার পর থেকে নিজেদের আত্মবিশ্বাসী বলেই দাবি করছিলেন বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক। কিন্তু কলম্বোর সুগাতাদাসা স্টেডিয়ামে তার প্রমাণ রাখতে পারেনি তারা দুর্বল প্রতিপক্ষ ভুটানকে প্রথম ম্যাচে পেয়েও। প্রথমে অবশ্য বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, ২৬ মিনিটে গোলটি করেছিলেন অরূপ বৈদ্য। মাঝমাঠ থেকে মেহেদী হাসান উজ্জ্বলের পাস আয়ত্তে নিয়ে তিনি ভুটানের ডি বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে পরাস্ত করেন গোলরক্ষক জিগমেসিঙ্গেকে। এই গোল ছাড়া বলার মতো আর কিছুই বাংলাদেশের। টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নদের এমনই দুর্দশা ! তিনবারের চ্যাম্পিয়ন ভারত যখন নেপালের জালে গোল উৎসব করে তখন কলম্বোতে আরেক চ্যাম্পিয়ন নিজেদের ফুটবল ঐতিহ্যকে জলাঞ্জলী দিচ্ছে ! দ্বিতীয়ার্ধে ভুটান গোল শোধে মরিয়া হয়ে উঠলে আরো স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের ফুটবলের দৈন্য। বার বার বাংলাদেশের সীমান্তে হানা দিয়ে ৬৫ মিনিটে গোলের কাছাকাছি যায় ভুটান। ইয়েশির দর্জির ব্যর্থতায় ভুলে গোল পায়নি তারা। ৮০ মিনিটে আর ভুল করেননি নিমা সিঙ্গে, আগুয়ান গোলরক্ষক আমিনুলের মাথার ওপর দিয়ে তিনি বল জমা করে দেন বাংলাদেশের জালে। আর এই গোলটাই তাদের ফুটবল ইতিহাসকে দিল নতুন এক মাত্রা; কারণ এর আগে কোনোদিনই বাংলাদেশের সঙ্গে হার এড়াতে পারেনি ভুটান। মুখোমুখি হওয়া সবগুলো ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। আগের দুটো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দুটোতেই ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের ফুটবলাররা। এটা বাংলাদেশের ফুটবল ঐতিহ্যের জন্য বড় এক ধাক্কা। এই ধাক্কায় বাংলাদেশের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যাওয়ার প্রাথমিক স্বপ্ন প্রায় ভুলন্ঠিত। কারণ 'বি' গ্র"পে ভুটান ও আফগানিস্তানকে হারানোর লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ। শুরুতে লক্ষ্যভেদে ভুল করে ফেলায় বাংলাদেশ এখন কঠিন হিসেবের মুখোমুখি, সেমিফাইনালের জন্য আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতেই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.