২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষ ভুটান বলেই সুন্দর শুরু আশা করছে বাংলাদেশ

বেক তেরো সাসানার সঙ্গে ম্যাচের সুখস্মৃতি নিয়েই বাংলাদেশ পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করতে চায়। শুরুটা হচ্ছে বুধবার, কলম্বোতে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। থাই ক্লাবদল বেক তেরো সাসানার পর ভুটান --- দুর্দান্ত একটা সূচনাই প্রত্যাশা করছে দক্ষিণ এশীয় পরাশক্তিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বেক তেরো সাসানার সঙ্গে ম্যাচের সুখস্মৃতি নিয়েই বাংলাদেশ পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করতে চায়। শুরুটা হচ্ছে বুধবার, কলম্বোতে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। থাই ক্লাবদল বেক তেরো সাসানার পর ভুটান --- দুর্দান্ত একটা সূচনাই প্রত্যাশা করছে দক্ষিণ এশীয় পরাশক্তিরা। গত চারটি আসরের মধ্যে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, সুতরাং তাদের পরাশক্তি না বলে উপায় নেই। এবারও আমিনুলের দল গেছে সেরকম প্রত্যাশা নিয়েই। এবার একটাই পার্থক্য, আগের মতো উচ্চস্বরে লক্ষ্যের কথা বলে যাননি কেউ। কারণ, এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে সা