২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল জয় দিয়ে শিরোপার দৌড়ে নিজেদের ধরে রাখলো আবাহনী

দুর্বল প্রতিপক্ষ অ্যাজাক্সকে ৭-০ গোলে হারিয়ে আপাতত শিরোপার দৌড়ে নিজেদের ধরে রেখেছে আবাহনী। তবে সেটার স্থায়ীত্ব নির্ভর করছে রোববারের ঊষা-মোহামেডান ম্যাচের ওপর। এখনই ঊষার সংগ্রহ ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট, তাদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে আবাহনী। মানে ওই ম্যাচে মোহামেডানের বিপক্ষে জিতলেই ঊষার হকি লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় এক ম্যাচ আগে। সেই ম্যাচে আবাহনীর কাছে হারলেও তাদের শিরোপা-ভাগ্যে কোনো হেরফের হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দুর্বল প্রতিপক্ষ অ্যাজাক্সকে ৭-০ গোলে হারিয়ে আপাতত শিরোপার দৌড়ে নিজেদের ধরে রেখেছে আবাহনী। তবে সেটার স্থায়ীত্ব নির্ভর করছে রোববারের ঊষা-মোহামেডান ম্যাচের ওপর। এখনই ঊষার সংগ্রহ ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট, তাদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে আবাহনী। মানে ওই ম্যাচে মোহামেডানের বিপক্ষে জিতলেই ঊষার হকি লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় এক ম্যাচ আগে। সেই ম্যাচে আবাহনীর কাছে হারলেও তাদের শিরোপা-ভাগ্যে কোনো হেরফের হবে না। আসলে শিরোপার ব্যাপারটা এখন আর আবাহনীর হাতে নেই। গ্রীন ডেল্টা হকি লিগের প্রথম লেগে ঊষার কাছে হেরে গিয়েই তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তারপর সুপার লিগে একের পর এক ম্যাচ জিতেও শিরোপা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে যুগ্ম চ্যাম্পিয়নদের। তাই শনিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অ্যাজাক্সের জালে গোল-ঊৎসব করেও আকাশী-হলুদরা হাসতে পারছে না। ৭ গোলের মধ্যে তিনটি করে গোল করেছেন রাসেল মাহমুদ জিমি ও মোশরাফ হোসেন কুটি। ১৭ মিনিটের মাথায় জিমি অ্যাজাক্সের গোলমুখ খুলে শুরু করেন এবং তার ৯ মিনিটের মধ্যে ৫-০ গোলে এগিয়ে যায় আবাহনী। ২০ মিনিটে মামুনুর রহমান চয়ন পেনাল্টি কর্ণার থেকে গোল করে ব্যবধান বাড়ান। ২১ ও ২৫ মিনিটে মোশারাফ হোসেন কুটি এবং ২৩ মিনিটে জিমি নিজের দ্বিতীয় গোল করেন। ৯ মিনিটের তাণ্ডবে অ্যাজাক্সকে ছিন্নভিন্ন করে আবাহনী থেমে যায়। পরে দ্বিতীয়ার্ধে কুটি ও জিমি আরো একটি করে গোল দিয়ে আবাহনীর বড় জয় নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০৫ঘ.