২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেন থেকে সেরেনার বিদায়

মেয়েদের এককে এক জন নতুন চ্যাম্পিয়নকে পেতে যাচ্ছে এবারের ফ্রেঞ্চ ওপেন। জাস্টিন হেনিনের আকস্মিক অবসরের কারণে সাবেক চ্যাম্পিয়ন হিসাবে এক মাত্র সেরেনা উইলিয়ামস অংশ নিচ্ছিলেন বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। ২০০২ সালের শিরোপা জয়ী সেই সেরেনারও ফ্রেঞ্চ ওপেন 'মিশন' শেষ! শুক্রবার তৃতীয় রাউন্ডে পঞ্চম বাছাই সেরেনাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে বিরাট এক অঘটনের জন্ম দিয়েছেন স্লোভেনিয়ার ক্যাতানিয়া স্রেবোতনিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

প্যারিস, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেয়েদের এককে এক জন নতুন চ্যাম্পিয়নকে পেতে যাচ্ছে এবারের ফ্রেঞ্চ ওপেন। জাস্টিন হেনিনের আকস্মিক অবসরের কারণে সাবেক চ্যাম্পিয়ন হিসাবে এক মাত্র সেরেনা উইলিয়ামস অংশ নিচ্ছিলেন বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। ২০০২ সালের শিরোপা জয়ী সেই সেরেনারও ফ্রেঞ্চ ওপেন 'মিশন' শেষ! শুক্রবার তৃতীয় রাউন্ডে পঞ্চম বাছাই সেরেনাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে বিরাট এক অঘটনের জন্ম দিয়েছেন স্লোভেনিয়ার ক্যাতানিয়া স্রেবোতনিক। টুর্নামেন্টের ২৭তম বাছাই স্রেবোতনিক এর আগে তিন বার সেরেনার মুখোমুখি হলেও কোনো বারই জিততে পারেননি। সেটই জিতেছিলেন মাত্র একটা। কিন্তু শুক্রবার প্রবল শক্তিশালী প্রতিপক্ষ তার সঙ্গে পেরে ওঠেনি। ৯০ মিনিটে ম্যাচটা হেরে যাওয়ার পর সেরেনার আক্ষেপ, "আমার মনে হয়েছে আমি অনেক সহজ শট মিস করেছি। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টও নষ্ট করেছি। সেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচটা আমার দিকে ঘুরে যেতে পারতো।" রোলাঁ গারোতে আগের সাতটি সফরে মাত্র এক বারই চতুর্থ রাউন্ডে উঠতে পারেননি সেরেনা। এদিকে ক্যারোলিন ওজনিয়াস্কিকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই ও গত বারের রানারআপ আনা ইভানোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৩ঘ.