২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো ২০০৮এর জন্য পাঁচটি দল ঘোষণা

ইউরো ২০০৮ শুরু হতে আর বেশি দেরি নেই। দেরি যে নেই তা বোঝা যাচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে চূড়ান্ত দল ঘোষণার হিড়িক দেখেই। মঙ্গল ও বুধবার মিলিয়ে একে একে ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, রাশিয়া ও ইউরো ২০০৪-এর চ্যাম্পিয়ন গ্রিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইউরো ২০০৮ শুরু হতে আর বেশি দেরি নেই। দেরি যে নেই তা বোঝা যাচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে চূড়ান্ত দল ঘোষণার হিড়িক দেখেই। মঙ্গল ও বুধবার মিলিয়ে একে একে ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, রাশিয়া ও ইউরো ২০০৪-এর চ্যাম্পিয়ন গ্রিস। কোনো দলেই অবশ্য খুব সাড়া জাগানোর মতো পরিবর্তন নেই। ইতালি কোচ রবার্তো ডোনাডোনি শুধু তার চূড়ান্ত দলে রাখেননি ফিওরেন্টিনার মিডফিল্ডার রিকার্ডো মন্টোলিভোকে। জার্মান কোচ জোয়াকিম লোউয়ের চূড়ান্ত বিবেচনা থেকে বাদ পড়েছেন আন্তর্জাতিক ফুটবলে অনভিজ্ঞ তিন খেলোয়াড় মার্কো মারিন, জার্মেইন জোন্স ও প্যাট্রিক হেমস। ওদিকে ডাচ কোচ মার্কো ফন বাস্তেন সেভিয়ার ডিফেন্ডার খালিদ বুলারুজকে দলের বাইরে রাখাই ঠিক মনে করেছেন। গ্রিস অবশ্য বড় কোনো পরিবর্তনের ঝুঁকিতে যায়নি। ইউরো ২০০৪ ফাইনাল খেলা সাতজনসহ মোটামুটি পুরোনোদের নিয়েই আবার ইউরোপ-সেরা হওয়ার লড়াইয়ে নামছেন কোচ অটো রেহাগেল। আর রাশিয়া দলে বলার মতো একটা পরিবর্তনই এনেছেন কোচ গাস হিডিঙ্ক। তরুণ আলেক্সান্দর পাভলেঙ্কোকে দলে রাখেননি তিনি। ইতালি দল : গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন, মার্কো আমেলিয়া, মর্গান ডি সাঙ্কতিস। ডিফেন্ডার : ফ্যাবিও ক্যানাভারো, মার্কো মাতেরাজ্জি, ক্রিস্টিয়ান পানুচ্চি, আন্দ্রিয়া বারজাগলি, জিয়ানলুকা জামব্রোত্তা, গিয়োর্গিও চিয়েলিনি, ফ্যাবিও গ্রসো। মিডফিল্ডার : আন্দ্রিয়া পির্লো, জেন্নারো গাত্তুসো, মাসিমো আমব্রোসিনি, ড্যানিয়েল ডি রসি, সিমোনে পেরোত্তা, আলবার্তো আকুইলানি, মাউরো কামোরানেসি। ফরোয়ার্ড : লুকা টনি, আলেসান্দ্রো দেল পিয়েরো, আন্তোনিও ডি নাতাল, মার্কো বোরিয়েল্লো, ফ্যাবিও ক্যালিয়ারেল্লা, আন্তোনিও কাসানো। জার্মান দল : গোলরক্ষক : জেনস লেম্যান, রবার্ট এনকে, রেনে অ্যাডলার। ডিফেন্ডার : ক্রিস্টোফ মেটজেল্ডার, পার মার্টেস্যাকার, ফিলিপ ল্যাম, আর্নে ফ্রিয়েডরিখ, মার্সেল জ্যানসেন, ক্লেমেন্স ফ্রিৎজ, হেইকো ওয়েস্টারম্যান। মিডফিল্ডার : মাইকেল বালাক, টমাস হিজলপার্জার, সিমন রলফ্স, টরস্টেন ফ্রিঞ্জ, বাস্তিয়ান শোয়েনস্টাইগার, পিওতর ট্রচস্কি, টিম বোরোস্কি, ডেভিড ওডোঙ্কর। ফরোয়ার্ড : মিরোস্লাভ ক্লোসা, লুকাস পোডোলস্কি, মারিও গোমেজ, কেভিন কুরানি, অলিভার ন্যুভিল। নেদারল্যান্ডস দল : গোলরক্ষক : এডউইন ফন ডার সার, মার্টেন স্টেকেলেনবার্গ, হেঙ্ক টিমার। ডিফেন্ডার : উইলফ্রেড বমা, টিম ডি ক্লার, জন হেইটিঙ্গা, জোরিস মাথিলসেন, মারিও মেলচিওট, আন্দ্রে উইজার। মিডফিল্ডার : ইব্রাহিম আফেলে, জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট, অরল্যান্ডো এঙ্গেলার, নাইজেল ডি জং, ওয়েসলি স্নাইডার, রাফায়েল ফন ডার ফার্ট, ডেমি ডি জিউ। ফরোয়ার্ড : রায়ান বাবেল, ক্লাস জ্যান হান্টেলার, ডার্ক কিউয়েট, রুড ফন নিস্টলরয়, রবিন ফন পার্সি, আরিয়েন রবেন ও জ্যান ফেনেগুর। রাশিয়া দল : গোলরক্ষক : ইগর আকিনফেয়েভ, ভিয়াচেস্লাভ মালাফেয়েভ, ভ