২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে সুপার লিগ শুরু আবাহনীর

সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আবাহনী। বুধবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-৩ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রীন ডেল্টা হকি লিগের দ্বিতীয় স্থানে এখন তারা। শীর্ষে থাকা ঊষার সংগ্রহ ৩০ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আবাহনী। বুধবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-৩ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রীন ডেল্টা হকি লিগের দ্বিতীয় স্থানে এখন তারা। শীর্ষে থাকা ঊষার সংগ্রহ ৩০ পয়েন্ট। এই ম্যাচের প্রথমার্ধে হয়েছে গোল উৎসব। শুরু থেকেই আবাহনী চড়াও হয়ে একের পর এক গোল করে ব্যাকফুটে ঠেলে দেয় ব্যাংক দলকে। তিন মিনিটে চয়ন পেনাল্টি কর্ণার থেকে গোল করে এগিয়ে দেন আবাহনীকে। মিনিট দুয়েক পরেই জিমি ব্যবধান দ্বিগুন করেন একটি ফিল্ডগোলের মাধ্যমে। ১২ মিনিটে ফিরোজের দেওয়া গোলে আকাশী-হলুদ এগিয়ে যায় ৩-০ তে। ২১ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করেন পাকিস্তানী ইমরান খান। শুরু থেকে ম্যাচটা একতরফা হলেও প্রথমার্ধের শেষদিকে দুটো গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্যাংক। ৩২ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন চন্দন, মিনিট খানেক পর আরেকটি গোল গোল করেন রিমন। দ্বিতীয়ার্ধের শুরুতে রিমনের দ্বিতীয় গোলে ব্যবধান কমে ৪-৩ হয়ে গেলে শংকিত হয়ে পড়ে আবাহনী শিবির। সেই শংকায় আবাহনী ডিফেন্সের দিকে মনযোগী হয় এবং ৫১ মিনিটে চয়নের দ্বিতীয় গোলে আবাহনী ম্যাচ জয় নিশ্চিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.