ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- তৃতীয় দক্ষিণ এশীয় মহিলা হ্যান্ডবলে টানা তৃতীয়বারের মতো রানার্স আপ হয়ে বৃহস্পতিবার দেশে ফিরছে বাংলাদেশ দল।
ভারতের লক্ষ্মৌতে অনুষ্ঠিত তৃতীয় দক্ষিণ এশীয় হ্যান্ডবলে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। প্রথম ম্যাচে তারা ভারতের কাছে হারে ২৮-০৭ গালে। তবে পরের দুটো ম্যাচে নেপাল ও পাকিস্তানকে হারিয়ে তারা টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে অবশ্য ২৯-১৫ গোলে ভারতের কাছে হেরে টানা তৃতীয়বারের মতো রানার্স আপ হয় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯২১ঘ.
bdnews24