২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান কাপের শিরোপা অক্ষুন্ন রাখলো রোমা

ইতালিয়ান কাপের শিরোপা অক্ষুন্ন রেখেছে রোমা। শনিবার অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে সিরি 'এ'র হ্যাটট্রিক শিরোপা জয়ী ইন্টার মিলানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

রোম, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিয়ান কাপের শিরোপা অক্ষুন্ন রেখেছে রোমা। শনিবার অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে সিরি 'এ'র হ্যাটট্রিক শিরোপা জয়ী ইন্টার মিলানকে। এক হিসাবে এই জয় রোমার জন্য একটা প্রতিশোধের উপলক্ষ্যও বয়ে এনেছে। সদ্য সমাপ্ত সিরি 'এ'তে শেষ রাউন্ডে তাদের পেছনে ফেলেই শিরোপা জয় নিশ্চিত করেছিল ইন্টার। ইতালিয়ান কাপের ফাইনালে সেই ইন্টারকে সামনে পেয়েই জ্বলে ওঠে ইতালিয়ান লিগের রানার্সআপরা। ৩৫ মিনিটে ফরাসী ডিফেন্ডার ফিলিপ্পে মেক্সেসের গোলে এগিয়ে যাওয়া রোমা ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিমোনে পেরোত্তার লক্ষ্যভেদে। ৯ মিনিট পর ইন্টারের পর্তুগিজ মিডফিল্ডার পেলে প্রায় ২৫ মিটার দূর থেকে দুর্দান্ত এক শটে একটি গোল ফিরিয়ে দিলেও ম্যাচে আর সমতা আনতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা চার বার ইতালিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হলো রোমা ও ইন্টার মিলান। গতবার দু লেগের ফাইনাল রোমা জিতেছিল ৭-৪ অ্যাগ্রিগেটে। তার আগের দু বার শিরোপা উঠেছিল ইন্টারের ঘরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫০ঘ.