ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- তৃতীয় সাফ মহিলা হ্যান্ডবলের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮-০৭ গোলে হেরেছে ভারতের কাছে।
শুক্রবার ভারতের লক্ষ্মৌয়ে শুরু হয়েছে তৃতীয় সাফ মহিলা হ্যান্ডবল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পি ডব্লু ডি, শিক্ষা, লিকার ও সুগার মিল বিষয়ক মন্ত্রী নাসিমউদ্দিন সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি ও দলনেতা হামিদা আলী।
বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও স্বাগতিক ভারতের মহিলা দলের অংশগ্রহণে শুরু এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে শনিবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ২৮-০৭ গোলে হেরেছে ভারতের কাছে। প্রথমার্ধে বিজয়ীরা ১৭-০২ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য ম্যাচে পাকিস্তান ২৯-০৭ গোলে হারিয়েছে নেপালকে। এর আগে উদ্বোধনী দিনে ভারত ৩৩-০৪ গোলে হারিয়েছে নেপালকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৪৬ঘ.
bdnews24